দুধ দিয়ে সেমাই তো আছেই, তা ছাড়াও সেমাই দিয়ে কত ধরনের খাবারই না রান্না করা যায়! সবগুলোই অবশ্য ডেজার্ট। বাড়িতে কোনো আয়োজন থাকলে এবার সেমাই দিয়েই তাতে আনুন ভিন্ন স্বাদ। আপনাদের জন্য সে ধরনের একটি ডেজার্টের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
তরল দুধ ১ লিটার, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, চিনি ১ কাপ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, ডিম ২ টি, চায়না গ্রাস আধা কাপ, পানি ২ কাপ, হলুদ রং সামান্য, সাজানোর জন্য সবুজ চেরি।
প্রণালি
তরল দুধ চুলায় দিয়ে ফুটিয়ে নিন। এবার গুঁড়া দুধ, চিনি, ভ্যানিলা এসেন্স একসঙ্গে ১০ মিনিট রান্না করে ঘন করুন। পরে পানিতে চায়না গ্রাস গরম করে ফোটানো দুধের সঙ্গে মিলিয়ে নিন। এবার ডিম ও লাচ্ছা সেমাই দিয়ে আরেকটু সময় রান্না করুন। সামান্য হলুদ রং দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার মোল্ডে ঢালুন। তারপর ঠান্ডা করে সার্ভিং প্লেটে পরিবেশন করুন।

ফ্যাশন দুনিয়ায় ট্রেন্ডের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে স্টাইলিং করার কৌশলে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বমঞ্চ মাতানো পপ অব কালার কৌশলটি এবার ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে। যেকোনো সাধারণ বা নিউট্রাল রঙের পোশাকের সঙ্গে হঠাৎ একঝলক উজ্জ্বল রঙের ব্যবহারই হলো এই...
৩ ঘণ্টা আগে
বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্র সব জায়গাতেই খাবার পানি বহনের জন্য স্টেইনলেস স্টিলের বোতলের ব্যবহার বেড়েছে। টেকসই ও দীর্ঘদিন ব্যবহারযোগ্য হওয়ায় অনেকেই স্টিলের বোতল বেছে নেন। পানি ছাড়াও চা, কফিসহ বিভিন্ন পানীয় গরম বা ঠান্ডা অবস্থায় রাখার সুবিধা থাকায় এ ধরনের বোতল বেশির ভাগ মানুষের পছন্দ।
৪ ঘণ্টা আগে
চুল শুধু সৌন্দর্যের অংশ নয়, নিজের যত্ন ও ব্যক্তিত্ব প্রকাশেরও একটি অনুষঙ্গ। তাই চুল পরিপাটি রাখতে কিংবা সাজে একটু ভিন্নতা আনতে হেয়ার ক্লিপের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কখনো ব্যস্ত সকালে দ্রুত চুল গুছিয়ে নিতে, আবার কখনো পোশাকের সঙ্গে মানিয়ে নিতে ছোট্ট এই অনুষঙ্গ সহজে বদলে দিতে...
৫ ঘণ্টা আগে
শীতের দেশে এক বাটি গরম স্যুপ শরীর ও মন—দুটোই উষ্ণ করে। ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী হিকেই টাক তেমনই এক আরামদায়ক খাবার। এটি মূলত স্যামন স্যুপ। আলু, স্যামন ও ক্রিম—এই তিন মূল উপকরণের সহজ সমন্বয়েই তৈরি হয় মোলায়েম ও সুস্বাদু এই স্যুপ। ৩০০ গ্রাম টুকরা করা স্যামন মাছ, ৩টি মাঝারি আকারের টুকরা করা আলু, ১টি...
৭ ঘণ্টা আগে