দুর্গাপূজার মিষ্টিজাতীয় খাবারের মধ্যে উল্লেখযোগ্য হলো নাড়ু। এ ক্ষেত্রে নারকেলের নাড়ুর জনপ্রিয়তা বেশি।
উপকরণ
নারকেল ৩টি, ঘন দুধ দেড় কাপ, এলাচি গুঁড়ো ১ চা-চামচ, চিনি ৫০০ গ্রাম, দারুচিনি ২ থেকে ৩ টুকরো, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে প্যানে ঘি গরম করে নিন। এতে কোরানো নারকেল ও চিনি দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর পরিমাণমতো দুধ দিয়ে মিশ্রণটি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। ভালো করে সবগুলো উপকরণ মেশানো হলে তাতে দারুচিনির টুকরো ও এলাচি গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। আঁচ হালকা রেখে অনবরত নাড়তে থাকুন। প্যানে যাতে মিশ্রণটি লেগে না যায় সেদিকে খেয়াল রাখুন। মিশ্রণটি ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিন। একটু আঠালো ভাব আসলে চুলা থেকে নামিয়ে নিন। তারপর হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়ে মিশ্রণটিকে ছোট ছোট নাড়ুর আকার দিয়ে পাত্রে রেখে দিন। ঠান্ডা হলে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন।

নতুন একটি ঠিকানা দিয়ে গতকাল নতুন অধ্যায়ে যাত্রা শুরু করছে বাংলাদেশের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হাউস অব আহমেদ। গুলশান ২-এর ভেঞ্চুরা মলে প্রায় ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে দোতলায় সাজানো নতুন এই আউটলেটের মধ্য দিয়ে ব্র্যান্ডটি প্রবেশ করছে তাদের চ্যাপটার টু-এ। তবে এটি শুধু নতুন আউটলেট নয়; বরং হাউস...
৬ ঘণ্টা আগে
দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
১১ ঘণ্টা আগে
বাসি খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। অফিস বা ঘরের ব্যস্ততায় কয়েক মিনিটেই খাবার ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার সুবিধা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন, সব খাবার মাইক্রোওয়েভে গরম করার জন্য উপযুক্ত নয়? কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করলে শুধু তার স্বাদ ও টেক্সচারই নষ্ট হয়...
১২ ঘণ্টা আগে
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়। বর্তমানে এটি কিশোর-কিশোরীদের জীবনযাপনের ধরনকেও গভীরভাবে প্রভাবিত করছে। বিউটি টিউটরিয়াল দেখা কিংবা প্রিয় ইনফ্লুয়েন্সারের ব্যবহৃত মেকআপসামগ্রী কেনা, এসবই যেন এখন বয়ঃসন্ধিকালের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে পর্দার এই ঝলমলে দুনিয়ার পেছনে
১৫ ঘণ্টা আগে