উপকরণ
হাঁসের মাংস, জিরা, এলাচ, মরিচের গুঁড়া, দারুচিনি, হলুদ, আদা, গরম মসলা এবং চুইঝাল।
প্রণালি
একটি প্যানে মাংস নিয়ে নেবেন। আপনি চাইলে রাজহাঁস, পাতিহাঁস, চীনা হাঁস যেকোনো হাঁসের মাংস নিতে পারেন। মাংসের টুকরোগুলো একটু মাঝারি আকৃতির করে কাটতে হবে। এবার একে একে সব মসলা দিয়ে দিতে হবে।
পেঁয়াজ ১ কাপ পরিমাণ, দারুচিনি ২-৩ টুকরা, তেজপাতা ৩ টি, ছোট সাদা এলাচ ৫-৬ টি, লং ৪ টি, গোল মরিচ ১০-১২টি, শুকনো মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, যেকোনো রান্নার তেল ১ কাপ পরিমাণ দিয়ে দেবেন। সব মাংসগুলো মসলার সঙ্গে খুব ভালোভাবে মিশ্রণ করতে হবে।
এই মিশ্রণের ওপরেই আসলে মাংসের আসল স্বাদ নির্ভর করে। চেষ্টা করুন খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতে। মাংসটা যত ভালো করে মাখানো হবে স্বাদ তত বেড়ে যাবে। মাখানো হলে পানি দিয়ে দিতে হবে। এমনভাবে পানি দিতে হবে যেন পানিটা মাংসের গায়ে গায়ে থাকে, কম-বেশি না হয়। এবার মাংসটা রান্না করতে হবে। হাতের মসলা ধোয়া পানিটাও দেবেন।
পানি না শুকানো পর্যন্ত হালকা আঁচে রান্না করতে হবে। পানি শুকিয়ে তেল ওপরে উঠে না আসা পর্যন্ত এভাবেই রান্না করবেন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। যখন মাংসগুলো নিচ থেকে ওঠানো হবে তখন ওপরের মাংস নিচে চলে যাবে। সব মাংসগুলো সমান তাপমাত্রায় চলে আসবে।
এবার বড় বড় ২৫০ গ্রাম রসুন নিতে হবে। রসুনের ওপরের খোসাগুলো ফেলে দেবেন। কিন্তু গোড়া সব কেটে ফেলবেন না। রসুনের ওপর ছোলার একটা আস্তরণ রাখতে হবে। এরপর রসুনের ওপর চাকু দিয়ে চিরে দিতে হবে। এটি খেতেও কিন্তু অসাধারণ লাগবে।
মাংসের তেল ওপরে উঠে আসলে রসুন ও চুইঝাল দিতে হবে। এবার আবার ওপর নিচে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মাংসটা কিন্তু অনবরত নাড়তে হবে। এই পর্যায় অনবরত নাড়াচাড়া না করলে মাংসটা লেগে যেতে পারে। রসুনগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত মাংসগুলো কষাতে হবে।
এর পর ১ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, ১ চা চামচ গরম মসলা দিতে হবে। আবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে রান্না করতে হবে। এভাবেই আপনি মজাদার চুইঝাল হাঁসভুনা রান্না করতে পারবেন। একই স্টাইলে বিফ হাঁস, মুরগি কলিজা ভুনাতেও চুঁইঝাল ব্যবহার করতে পারেন। শীতের পিঠার মতো হাঁসও একটি মজার খাবার।

সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া কিংবা ব্ল্যাকহেডস বা বলিরেখা কমানোর বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বকের মূল চালিকাশক্তি হলো স্কিন ব্যারিয়ার। অনেকে একে বাইরের একটি সাধারণ আবরণ মনে করলেও...
৩৭ মিনিট আগে
কে বিউটি বা কোরিয়ান সাজসজ্জা যাঁরা অনুসরণ করেন, তাঁদের কাছে কুশন কমপ্যাক্ট পরিচিত নাম। এটি এমন একটি প্রসাধনী, যাতে একই বাক্সে তরল ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিম থাকে। মেকআপের একাধিক ধাপ এড়িয়ে ত্বকে প্রাকৃতিক, উজ্জ্বল এবং নিখুঁত লুক দিতে কুশন কমপ্যাক্ট খুব ভালো কাজ করে।
১ ঘণ্টা আগে
একেকটি দেশের খাবার সেই দেশের জীবনযাপন ও সংস্কৃতির গল্প। জর্জিয়ার চখমেরুলি তেমনই একটি পদ, যেখানে খুব সাধারণ কিছু উপকরণ মিলে তৈরি করে আরামদায়ক স্বাদের এক আয়োজন। রসুনের ঘ্রাণ, দুধ-ক্রিমের সংমিশ্রণ আর মসলায় মাখা নরম চিকেন—সব মিলিয়ে খাবারটি একই সঙ্গে সহজ ও সমৃদ্ধ একটি রেসিপি। বাংলাদেশি রান্নাঘরের...
১৬ ঘণ্টা আগে
ভার্চুয়াল দুনিয়ার ছোট্ট আইকন হ্যাসট্যাগ (#)। আজ আন্তর্জাতিক হ্যাশট্যাগ দিবস। সামাজিক যোগাযোগমাধ্যমের দেয়ালে এই ছোট্ট ‘#’ চিহ্নটি আমাদের প্রতিদিনের ভাবনার সঙ্গী। এটি ছাড়া ডিজিটাল দুনিয়ায় বার্তা ছড়ানো, প্রতিবাদ গড়ে তোলা কিংবা পণ্য প্রচারের কথা এখন ভাবাই যায় না।
১৯ ঘণ্টা আগে