মন হারাবার আজি বেলা
পথ ভুলিবার খেলা
মন চায়, মন চায়
হৃদয় জড়াতে কার চিরঋণে
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
রবীন্দ্রনাথ ঠাকুর
আষাঢ়ের আকাশ দখল করে আছে ছাইরঙা মেঘ। সেই মেঘ ভেঙে যখন-তখন নামছে বৃষ্টি। বর্ষা মানেই স্নিগ্ধতা, তা বসনে হোক বা প্রকৃতিতে। এই ঋতুতে বদলে যায় প্রকৃতি ও রোমান্টিক মানুষের মন। আর সেই রোমান্টিকতার ছাপ থাকে পোশাকের ধরন ও রঙে।
আচ্ছা, বর্ষার রং আসলে কী? নীল, আকাশি, ছাইরঙা নাকি সবুজ? হতে পারে তা একটু ছাই রং, একটু নীলের ছোঁয়া, থইথই জলে জ্বলে যাওয়া সাদা কিংবা সতেজ সবুজ। তবে বর্ষায় নীল রংটাকেই যেন সবচেয়ে আপন মনে হয়, তাই না? আর এ কারণেই হয়তো রবিঠাকুর বলেছেন, ‘পরো দেহ ঘেরি মেঘনীল বেশ’।
আশপাশে তাকালে চোখে পড়বে, বর্ষাকালে নীল রং অনেক বেশি প্রাধান্য পাচ্ছে এখন। বৃষ্টিস্নাত পরিবেশের সঙ্গে ঠান্ডা ধাঁচের এই রং যে মানানসই, তা বলার অপেক্ষা রাখে না। শাড়ি হলে তো কথাই নেই; সালোয়ার-কামিজ, স্কার্ট বা অন্যান্য পোশাকে নীলের বিভিন্ন শেড, যেমন টার্কিশ ব্লু, রয়্যাল ব্লু, সি ব্লু, আকাশি, নেভি ব্লু প্রভৃতি বেশ জায়গা করে নিয়েছে।
তবে অন্য রং যে পছন্দ করবেন না, তা নয়। রং পছন্দ করাটা একেবারে ব্যক্তিগত বিষয়। সবুজ হতে পারে বর্ষার রং। সাদা যেকোনো ঋতুতেই মানানসই। তবে যে রংই বাছাই করেন না কেন, তাতে যেন স্নিগ্ধতা থাকে।
বর্ষাকালে জর্জেট, সিল্ক, হাফসিল্ক, সিনথেটিক বা লিনেনের তৈরি কাপড়ের পোশাক পরা ভালো। তবে আরামের কথা বললে সুতিই থাকবে প্রথম তালিকায়।
ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ এবারের বর্ষার সংগ্রহও সাজিয়েছে নতুন করে। এ ছাড়া নির্দিষ্ট আউটলেট ও অনলাইনে রঙ বাংলাদেশের বাছাই পণ্যের ওপর থাকছে ৫০% পর্যন্ত মূল্যছাড়। এই আয়োজনে আছে আকর্ষণীয় ডিজাইন ও ইউনিক থিমের শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, গয়না, অ্যাকসেসরিজসহ আরও অনেক সামগ্রী। রয়েছে বাবা-ছেলে, মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল প্যাকেজ আর পরিবারের সবার জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজ। এই অফারের মধ্যেই রয়েছে বেশ কিছু জমকালো ভিন্ন নকশার পোশাক, যেগুলোর স্বাতন্ত্র্য ধরে রাখার জন্য মাত্র একটি করে পিস নকশা করা হয়েছে; যাতে বর্ষার এই মৌসুমটা কারও কারও জন্য হয়ে ওঠে স্মৃতিময়।

অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
২ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
৫ ঘণ্টা আগে
আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
৯ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
১২ ঘণ্টা আগে