
এবারের বর্ষায় শীতল আমেজের চেয়ে গরমই বেশি। কিন্তু তাই বলে কি পোশাক আর সাজসজ্জায় ভাটা পড়বে? নিশ্চয়ই না। যেসব নারীর কাছে পোশাক হিসেবে শাড়িই যেন সেরা হিসেবে বিবেচ্য, তাঁরা কেবল কাদাপানির অজুহাতে শাড়ি পরা বাদ দেবেন না। তবে আবহাওয়া যেহেতু অনুকূলে নেই, ফলে বৃষ্টির দিন কোন বেলায় কেমন শাড়ি পরবেন—তা নিয়ে আগে থেকেই ভাবতে হবে।
শাড়ি বিভিন্ন ধরনের সুতা দিয়ে তৈরি হয়। যেমন—সুতি, রেশম, সিনথেটিক ইত্যাদি। উপলক্ষের জন্য সাধারণত শিফন, রেয়ন, জর্জেট ও অন্যান্য সিনথেটিক শাড়িই কেনেন অধিকাংশ নারী। এসব শাড়ি সারা দিন পরে থাকলেও কুঁচকে যায় না বা ভাঁজ পড়ে না। উপযুক্ত কাপড়ের শাড়ি বেছে নিতে পারলে আভিজাত্য বয়ে বেড়াতে পারবেন আপনি। কিন্তু এসব কাপড়ের শাড়ির সবগুলোই গরমে স্বস্তি দেয় না। আবার সবগুলোই যে বর্ষায় পরার জন্য জুতসই তা-ও নয়। সে ক্ষেত্রে জড়ি, চুমকি, পাথর, কারজুবি বা কারজুবি নকশা এড়িয়ে একটু পাতলা কিন্তু দৃষ্টিনন্দন শাড়ি বেছে নিতে পারলে ভালো।

যেহেতু গরমও আছে, তাই পরার জন্য সুতি শাড়ির বিকল্প নেই। তবে সিনথেটিক শাড়ি যদি পরতেই হয় তাহলে বেছে নিতে পারেন হাফসিল্ক, সিল্ক বা মিশ্র সিল্কের শাড়িগুলো। রং হিসেবে বেছে নিতে পারেন ল্যাভেন্ডার, সি-গ্রিন কিংবা বাসন্তী রং।
যেহেতু অনেক গরম, তাই সকালে পরার জন্য বেছে নিতে পারেন নীল রঙের শাড়ি। ছুটির দিনে বাড়িতে অতিথি আসার ব্যাপার থাকলে সকালে নীল রঙের শেডের মিশ্রণে হাফসিল্ক শাড়ি পরতে পারেন। শাড়ির জমিন জুড়ে থাকতে পারে বর্ষার মোটিফ। খুব বেশি আড়ম্বর নয়, কেবল ব্লক ছাপের এমন শাড়ি পরেই বাড়ির বসার ঘরে চোখের আরাম হয়ে উঠতে পারেন আপনি নিজেই।

বিকেলে কোথাও বের হলে গায়ে জড়িয়ে নিতে পারেন তাঁতে বোনা মিশ্র সিল্কের শাড়ি। রং হিসেবে বেছে নিতে পারেন সাদা ও নীল। সুতি শাড়ির আরাম ও সাধারণ মোটিফ থেকে অনুপ্রেরণা নিয়ে ব্লক প্রিন্টে তৈরি এমন শাড়ির সঙ্গে হালকা সাজই দারুণ মানাবে। গরমে যেহেতু কাতান শাড়ি পরে বের হলে স্বস্তি মিলবে না, আবার শাড়িতে আভিজাত্য়ের রেশটাও থাকা চাই, তাই এমন শাড়ি বেছে নিলে মন্দ হয় না।
রাতে যদি দাওয়াত থাকে তাহলে এমন শাড়ি বেছে নিন, যা পরাটা সহজ আর ওজনেও হালকা। পাশাপাশি জমকালো ভাবও আছে। সিল্কের শাড়ি এ ক্ষেত্রে ভালো পছন্দ। রং হিসেবে বেছে নিতে পারেন সি-গ্রিন। শাড়ির কুচি ও আঁচলে থাকতে পারে ট্রেডিশনাল বা মুঘল চিত্রকলার ব্লকপ্রিন্ট। নিমন্ত্রণে ফুরফুরে, ক্ল্যাসিক এবং অভিজাত লুকের জন্য আর কি চাই!

চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
২ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৪ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
২০ ঘণ্টা আগেএই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।
১ দিন আগে