বর্তমানে আমাদের দেশের স্বাস্থ্যসচেতনদের দৈনন্দিন রুটিনে জবা ফুলের চায়ের জনপ্রিয়তা রয়েছে। জবা ফুলের লাল বা গাঢ় ম্যাজেন্টা রঙের পাপড়ি থেকে তৈরি করা হয় টক স্বাদযুক্ত এই চা। জবা ফুলের চায়ের অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। জবা ফুলের চা-পানে লিভার ক্রমাগত ভালোভাবে কাজ করতে পারে। অতিরিক্ত ওজনের মানুষের ক্ষেত্রে তিন মাস জবা ফুলের নির্যাস লিভার স্টেটোসিস উন্নত করে দিতে পারে। এ কারণে লিভার এতে জমে থাকা চর্বি থেকে মুক্তি পায়। এ ছাড়াও এটি মূলত চিনি ও ক্যাফেইনমুক্ত পানীয় পান করার ভালো মাধ্যম, যেটি শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে। ফলে শরীরে পর্যাপ্ত পরিমাণে পানির উপস্থিতি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং চূড়ান্ত পর্যায়ে হজমে সহায়তা করে। কোনো রকম শারীরিক অসুস্থতা নেই এমন ব্যক্তিরাও কোলেস্টেরলের মাত্রায় ভারসাম্য বজায় রাখতে এই চা-পান করতে পারেন। জবা ফুলের নির্যাস ভালো কোলেস্টেরল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন বাড়িয়ে দেয় এবং খারাপ কোলেস্টেরল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে দেয়।
জেনে নিন কী করে এই উপকারিতাসম্পন্ন চা তৈরি করবেন। আপনাদের জন্য জবা ফুলের চায়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
জবা ফুল ৬টি, পানি ৪ কাপ, মধু ৪ চা-চামচ, এলাচ ৩টি, দারুচিনি ৩ টুকরা, লবঙ্গ ৪টি, লেবুর রস ৪ চা-চামচ, চিনি ৪ চা-চামচ বা স্বাদমতো, তুলসীপাতা ১০-১২টি।
প্রণালি
হাঁড়িতে পানি ফুটে উঠলে এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তুলসীপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার চুলার তাপ কমিয়ে জবা ফুলের পাপড়ি দিয়ে ৫ মিনিট ঢাকনাসহ রান্না করুন। তারপর পাপড়িগুলো উঠিয়ে নিন। এবার কাপে ঢেলে মধু অথবা চিনি মিশিয়ে লেবুর রস দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল ঔষধি গুণে ভরা জবা ফুলের রঙিন চা।

বন্ধুত্ব আমাদের জীবনে অক্সিজেনের মতো। কিন্তু কখনো কখনো এই সুন্দর সম্পর্কটিও স্থবির হয়ে যায়। ফ্রিজে রাখা মৃত পতঙ্গের মতো; যা দেখতে আছে, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। সমাজ আমাদের শেখায় ‘প্রকৃত বন্ধুরা সব পরিস্থিতিতেই পাশে থাকে’, কিন্তু বাস্তবতা হলো, কিছু বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যকারিতা হারায়।
২ ঘণ্টা আগে
জীবনযাত্রার চাপে আমরা অনেক সময় বিষণ্ন বোধ করি। তখন মন ভালো করতে পছন্দের খাবার খুঁজি। কিন্তু আপনারা হয়তো জানেন, কিছু নির্দিষ্ট খাবার সরাসরি মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহকের সঙ্গে যুক্ত হয়ে আমাদের আনন্দিত করে। পুষ্টিবিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় ‘ডোপামিন ফুড’।
৪ ঘণ্টা আগে
আজ আপনার তেজ দেখে লোকে ভাববে আপনি বোধহয় সকালে চায়ের বদলে রকেট ফুয়েল খেয়েছেন! আপনার আত্মবিশ্বাস আজ এভারেস্টের উচ্চতায়। অফিসে আপনার দাপট বাড়বে। কিন্তু সাবধান! বসের সঙ্গে ‘আইনস্টাইন’ সাজার চেষ্টা করবেন না। তিনি এখনো আপনার গত সপ্তাহের সেই ই-মেইলের ভুলটা ভোলেননি।
৪ ঘণ্টা আগে
সকালের তাড়াহুড়োয় চটজলদি নাশতা হিসেবে কলার চেয়ে সহজ বিকল্প আর কী হতে পারে? পুষ্টিগুণ আর সহজে বহনযোগ্য হওয়ার কারণে সারা বিশ্বেই সকালের নাশতায় কলার জনপ্রিয়তা তুঙ্গে। তবে পুষ্টিবিদদের মতে, শুধু একটি কলা খেয়ে দিন শুরু করা আপনার স্বাস্থ্যের জন্য সব সময় ভালো নাও হতে পারে।
৬ ঘণ্টা আগে