ঘাম একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে অতিরিক্ত ঘাম স্বাভাবিক নয়। বিভিন্ন কারণে মানুষের অতিরিক্ত ঘাম হতে পারে। এটি দূর করতে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে ঘামের অস্বস্তি থেকে রক্ষা পেতে কিছু বিষয় মেনে চলতে পারেন।
নিয়মিত গোসল করলে শরীরে ব্যাকটেরিয়া জমতে পারে না। গোসলের পর শরীর শুকনো করে মুছে নিন; বিশেষ করে পায়ের আঙুলগুলোর ফাঁক, হাঁটুর ভাঁজ এবং হাতের কনুইয়ের ভাঁজ ভালোভাবে মুছে নিতে হবে।
বাসায় থাকলে মেঝেতে খালি পায়ে হাঁটতে পারেন। অফিসে মাঝে মাঝে জুতা খুলে রেখে পায়ে বাতাস লাগতে দিন। ঘাম শুকিয়ে যাবে। আরাম বোধ হবে।
যাঁরা অনেক বেশি ঘামেন, তাঁদের সুতির নরম কাপড় পরা উচিত। এসব কাপড় পরলে বাতাস সহজে শরীরে লাগে বলে ঘাম দ্রুত শুকিয়ে যায়। অফিসে, ব্যায়াম করার সময়, রান্নার সময় এবং রাতে ঘুমানোর সময় সুতির ঢিলেঢালা পোশাক পরলে আরাম পাওয়া যাবে।
ঘামের মাধ্যমে শরীর থেকে পানি বেরিয়ে যায় বলে যাঁরা বেশি ঘামেন, তাঁদের উচিত পর্যাপ্ত পানি পান করা। তা না হলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
সূত্র: মায়ো ক্লিনিক

শাড়ি পরার সময় আয়নার দিকে তাকাতেই যেন বুকটা মোচড় দিয়ে উঠল। কী আপনি কী হয়ে গেছেন–একথাই ভাবছেন নিশ্চয়ই। মেঘে মেঘে বেলা তো কম হয়নি, বয়স পেরিয়েছে ৫০–এর কোঠা। প্রাকৃতিক নিয়মেই শারীরিক গঠনে পরিবর্তন তো আসারই কথা।
৮ ঘণ্টা আগে
এই শহুরে জীবনে বাড়ির সামনে বাগান করার সৌভাগ্য আর কজনের মেলে? শখ-আহ্লাদ যেটুকু মেটানোর যার ফুরসত দেয় এক চিলতে বারান্দা। অবশ্য সুন্দর একটা বারান্দা পাওয়াও সৌভাগ্যের ব্যাপার।
১০ ঘণ্টা আগে
বয়স বৃদ্ধি জীবনের এক চরম সত্য। কিন্তু এই বেড়ে চলা বয়সকে অনেকে মেনে নিতে পারেন না। আগের শক্তি কিংবা কাজের গতি ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে। তেমনই আমাদের ত্বকে তার প্রভাব পড়তে শুরু করে। অনেকে বয়সের এই ছাপ লুকাতে দামি ক্রিম, লোশন বা সেরামের ওপর ভরসা করেন।
১২ ঘণ্টা আগে
১২ থেকে ১৮ বছর বয়সী যেসব কিশোর-কিশোরী দিনে দুই ঘণ্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এক বছর পর তাদের মধ্যে বিষণ্নতার লক্ষণ এবং সুখের অনুভূতি বা হ্যাপিনেস লেভেল উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই নেতিবাচক প্রভাব বেশি দেখা গেছে ১২ থেকে ১৩ বছর বয়সী কিশোরীদের ক্ষেত্রে, যারা মাত্র বয়ঃসন্ধিতে পা দিয়েছে...
১৪ ঘণ্টা আগে