রোজেলা দিয়ে ডাল ও চা তো খেয়েছেন। এবার জ্যাম তৈরি করে খান। আপনাদের জন্য রোজেলার জ্যামের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
রোজেলা ৩০০ গ্রাম, চিনি এক কাপ, চায়না গ্রাস ৫০ গ্রাম, সাইট্রিক অ্যাসিড আধা চা-চামচ, কমলার এসেন্স আধা চা-চামচের চেয়ে একটু কম, পানি ২ কাপ।
প্রণালি
রোজেলার দানা ফেলে পাপড়িগুলো ধুয়ে নিন। এবার হাঁড়িতে পানি ফুটে উঠলে রোজেলার পাপড়ি দিন। ১০ মিনিট ফুটিয়ে চিনি আর সাইট্রিক অ্যাসিড দিন। তারপর অন্য পাত্রে আধা কাপ পানি গরম হলে চায়না গ্রাস দিয়ে নেড়ে তরল করে নিন। এরপর কমলার এসেন্স দিন। এবার রোজেলার মিশ্রণে চায়না গ্রাসের তরল মিশ্রণ ঢেলে নেড়ে নিন। ঘন হয়ে এলে কাচের পরিষ্কার বোতলে ভরে রাখুন। ৩-৪ ঘণ্টা পর জমে জ্যাম হয়ে যাবে।

ছোট স্যুটকেস বেশি কেনাকাটা করায়—এমন দাবির সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নেই; বরং গবেষণাগুলো পর্যটকের কেনাকাটার পেছনে সময়ের স্বল্পতা, ভ্রমণের উদ্দেশ্য, স্মৃতি, উপহার, স্থানীয়তার অনুভূতি এবং পণ্যের মূল্যবোধের মতো নানা কারণ দেখিয়েছে। বরং বলা যায়, স্যুটকেসের সীমিত জায়গা আমাদের মনে করিয়ে দেয়—সময়ও সীমিত...
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে প্রতিবছর উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় হয়, যা ল্যান্ডফিলে পচে ক্ষতিকর মিথেন গ্যাস তৈরি করে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অথচ একটু সচেতন হলেই আমরা রান্নায় এই ফেলে দেওয়া অংশগুলোকে ব্যবহার করে পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদাও মেটাতে পারি...
৯ ঘণ্টা আগে
খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত বায়োমেডিসিন-বিষয়ক গবেষণাপত্রগুলোর প্রায় ৯০ শতাংশেই কোনো না কোনোভাবে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত লেখা লিখে পারলেও চিন্তা, আবেগ ও কৌশলের বিকল্প নয়। এবার প্রশ্ন হলো, এআই কি সত্যিই লেখার মূল উদ্দেশ্যে আমাদের সাহায্য করতে পারছে।...
১১ ঘণ্টা আগে
পালংশাকের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আচারি পালংশাক। এতে পালংশাকের সঙ্গে রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন ও মসলা দিয়ে তৈরি হয় সুগন্ধিযুক্ত এই আচার। পালংশাকের প্রচলিত স্বাদের বাইরে নতুন কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করা যায় এই আচার...
১৩ ঘণ্টা আগে