
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে শুরু হয়েছে অ্যাডমিশন ফেয়ার সামার ২০২৬। পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ফেয়ার চলাকালে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা পাবেন অ্যাডমিশন ফির ওপরে ৫০ শতাংশ ডিসকাউন্ট এবং ফ্রি অ্যাডমিশন ফরম। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে।
অ্যাডমিশন ফেয়ার সামারের উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ। এ সময় আরও ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস্-সাবের, ট্রেজারার অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, প্রক্টর ও অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, অ্যাডমিশন ফেয়ারের কনভেনর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ মোতাহের হোসেন, জনসংযোগ ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক ও অ্যাডমিশন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) আশিক মাহমুদ।
এ ছাড়া আরও ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডমিশন অফিস (৫১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা ক্যাম্পাসে)। পাশাপাশি ভর্তি তথ্য জানার জন্য এবং অনলাইনে ভর্তির আবেদন করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়েবসাইট www. stamforduniversity.edu.bd ভিজিট করতে পারেন এবং ০৯৬১৩-৬২২৬২২ এই নম্বরে সরাসরি ভর্তি অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গবেষণা ও কর্মমুখী শিক্ষা প্রদান, নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস, (স্বল্প পরিসরে ক্লাস শুরু হয়েছে) আধুনিক ও ডিজিটালাইজড ক্লাসরুম, ফ্রি ইন্টারনেটের সুব্যবস্থা, উন্নতমানের ল্যাব, স্টুডেন্ট জোন, প্লে গ্রাউন্ড, সমৃদ্ধ লাইব্রেরি ও আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরির মধ্য দিয়ে দেশি-বিদেশি শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়টি জনপ্রিয়তার শীর্ষে।
অ্যাডমিশন ফেয়ার সামার ২০২৬-এ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা উন্নত এবং বিশ্বমানের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে নিম্নোক্ত আধুনিক, যুগোপযোগী ও গবেষণাধর্মী প্রোগ্রামসমূহে ভর্তি হতে পারেন।
প্রোগ্রামসমূহ হচ্ছে—ব্যাচেলর অব আর্কিটেকচার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এমএস ইন মাইক্রোবায়োলজি, ব্যাচেলর অব ফার্মেসি, মাস্টার অব ফার্মেসি, ব্যাচেলর অব ল, মাস্টার অব ল, ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।
এ ছাড়া মাস্টার অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ (প্রিলিমিনারি ও ফাইনাল), বিএসএস ইন ইকোনমিকস, এমএসএস ইন ইকোনমিকস, বিএসএস ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, এমএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ব্যাচেলর অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, মাস্টার অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, ব্যাচেলর অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।
এ ছাড়া ইউজিসির অনুমোদিত প্রোগ্রাম থিয়েটার স্টাডিজ, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, স্টামফোর্ড ইনস্টিটিউট অন অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অধীনে মাস্টার অব অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্টাডিজ প্রোগ্রামটি চালু করা হচ্ছে। এ ছাড়া, জাপানি ল্যাংগুয়েজ কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স, ইন্ট্রোডাকশন অফ ইংলিশ অ্যান্ড বাংলা (বিদেশি শিক্ষার্থীদের জন্য) কোর্স এবং আইইএলটিএস কোর্সে ভর্তি নিচ্ছে এই ইউনিভার্সিটি।

যেসব শিক্ষার্থী বৈরী আবহাওয়াসহ নানা কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে দুটি প্রশ্ন ভুল ছিল, সেগুলোতে পূর্ণ নম্বর দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
আপনি কি নতুন ওষুধ আবিষ্কার, জিনগত রোগের সমাধান কিংবা ক্যানসারের মতো মরণব্যাধির চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করে বিশ্বকে বদলে দিতে চান? যদি এমন স্বপ্ন থাকে, তাহলে ফার্মেসি ও বায়োটেকনোলজি হতে পারে আপনার জন্য সম্ভাবনাময় দুটি বিষয়।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডে পড়তে যাওয়ার পথ আরও সহজ হচ্ছে। দেশটির পাথওয়ে স্টুডেন্ট ভিসা (পিএসভি)-সংক্রান্ত নতুন নিয়ম ২০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। নতুন ব্যবস্থায় একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার বিষয় পরিবর্তন করলে আর নতুন ভিসার প্রয়োজন হবে না। পাশাপাশি এই ভিসার আওতায় যুক্ত...
১১ ঘণ্টা আগে
আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা না হলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে তারা সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ ত্যাগ করে। এরপর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
২১ ঘণ্টা আগে