১৯৪৯ সালে প্রতিষ্ঠা করা হয় নটর ডেম কলেজ। এ বছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ‘৭৫ বছর পূর্তি উৎসব’ আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।
২৫ জানুয়ারি বেলা ৩টায় উৎসব শুরু হয়। এ আয়োজন ছিল নটরডেম কলেজের সদ্য এইচএসসি কৃতকার্য (২৩ ব্যাচ), দ্বাদশ শ্রেণি (২৪ ব্যাচ) ও একাদশ শ্রেণির (২৫ ব্যাচ) ছাত্রদের জন্য। অনুষ্ঠানের শুরুতেই ছিল জাতীয় সংগীত। প্রত্যেকে দাঁড়িয়ে সম্মিলিত স্বরে গেয়ে ওঠে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন করা হয়। এরপরে মঞ্চে পরিবেশিত হয় উদ্বোধনী নৃত্য, পরিচালনায় ছিলেন বেবী রোজারিও।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং নটর ডেম কলেজের বিভিন্ন কার্যক্রম ও এর উদ্দেশ্য-আদর্শ তুলে ধরেন।
উৎসবের প্রথম দিনে বিশিষ্ট অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন অ্যাপস্টলিক নুনসিও (ভ্যাটিকানের রাষ্ট্রদূত, বাংলাদেশে পোপ মহোদয়ের প্রতিনিধি) সম্মানীয় আর্চবিশপ কেভিন রানডাল।
অনুষ্ঠানে বক্তৃতাপর্বের পর স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা অ্যালামনাইদের হাতে। স্মারক সম্মাননা প্রদান শেষে নটর ডেম কলেজের অ্যালামনাই ব্রি. জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. রেফায়েত উল্লাহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষদিকে ছিল জনপ্রিয় নটরডেমিয়ান সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের পরিবেশনা।
প্রথম দিনের আয়োজন ছিল মূলত কলেজের সদ্য এইচএসসি পাস করা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য।
সব মিলিয়ে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব।

ঘুমানোর আগে মোবাইল ফোনে একটু চোখ বুলিয়ে নেওয়া এখন আমাদের প্রতিদিনের অভ্যাস। সামাজিক যোগাযোগমাধ্যমে একটু স্ক্রল করা, মেসেজের উত্তর দেওয়া কিংবা পরদিনের অ্যালার্ম সেট করে ফোনসেট বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ি অনেকে। কিন্তু ঘুমের সময় ফোনটি শরীরের এতটা কাছে রাখা কতটা নিরাপদ?
১০ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া ও ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক নির্জীব হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকে নানা ধরনের সেরাম ব্যবহার করেন।
১২ ঘণ্টা আগে
দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
১৪ ঘণ্টা আগে
ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
১৬ ঘণ্টা আগে