ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৬ জুলাইয়ের অনুষ্ঠিতব্য মাস্টার্স ও ডিগ্রি পাস কোর্সের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানান।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি টু মাস্টার্স ও ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ২০২৬ তারিখে এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা হবে ১১ আগস্ট ২০২৬ তারিখে।

যেসব শিক্ষার্থী বৈরী আবহাওয়াসহ নানা কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে দুটি প্রশ্ন ভুল ছিল, সেগুলোতে পূর্ণ নম্বর দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
আপনি কি নতুন ওষুধ আবিষ্কার, জিনগত রোগের সমাধান কিংবা ক্যানসারের মতো মরণব্যাধির চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করে বিশ্বকে বদলে দিতে চান? যদি এমন স্বপ্ন থাকে, তাহলে ফার্মেসি ও বায়োটেকনোলজি হতে পারে আপনার জন্য সম্ভাবনাময় দুটি বিষয়।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডে পড়তে যাওয়ার পথ আরও সহজ হচ্ছে। দেশটির পাথওয়ে স্টুডেন্ট ভিসা (পিএসভি)-সংক্রান্ত নতুন নিয়ম ২০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। নতুন ব্যবস্থায় একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার বিষয় পরিবর্তন করলে আর নতুন ভিসার প্রয়োজন হবে না। পাশাপাশি এই ভিসার আওতায় যুক্ত...
১১ ঘণ্টা আগে
আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা না হলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে তারা সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ ত্যাগ করে। এরপর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
২১ ঘণ্টা আগে