
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আই ক্যাম্প–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডেল ক্যাফেতে ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো. বদরুজ্জামান। আই ক্যাম্পে আয়োজন করেছে ছাত্রকল্যাণ পরিদপ্তর। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে এ ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ দিনব্যাপী চলা এ ক্যাম্পে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা সেবা নেওয়া যাবে। ক্যাম্পে নিবন্ধিত প্রায় ৮০০ শিক্ষক-শিক্ষার্থী নিয়মিত চক্ষু পরীক্ষণ সেবাসহ বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র এবং দিকনির্দেশনা পাবেন।
আই ক্যাম্পের স্পন্সর এবং কারিগরি সহায়তায় রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। এছাড়াও কো-স্পন্সর করেছে পিডিএল এবং আইটি পার্টনার হিসেবে রয়েছে ক্লাউডএপার এআই।
বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. আবু হেনা আবিদ জাফর, বাংলাদেশ আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ডা. ফাদিয়া ফারাহ অনন্যাসহ বুয়েটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৫ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৬ ঘণ্টা আগে