Ajker Patrika

২০২৫ সালের রং মোকা মউজ

ফিচার ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১২: ২৬
২০২৫ সালের রং মোকা মউজ
মডেল: আসিন জাহান, ছবি: হাসান রাজা

প্রতিবছরের জন্য নির্দিষ্ট রং নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্যানটোন। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের রং হিসেবে নির্ধারণ করেছে মোকা মউজ। কোকো, চকলেট আর কফির রং থেকে অনুপ্রাণিত হয়ে রংটি বেছে নেওয়া হয়েছে আগামী বছরের জন্য। মোকা মউজ রংটির মধ্যে নরম, উষ্ণ ও আবেদনময়ী আভা আছে। এই রং আধুনিক বিলাসপণ্যের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিখুঁত মিশ্রণ তৈরি করে।

ফ্যাশন, ডিজাইন বা লাইফস্টাইল—সবখানেই মোকা মউজ আনন্দ উপভোগের রং হবে। এই রং দেবে আরাম ও গ্ল্যামার।

এক বিজ্ঞপ্তিতে প্যানটোন কালার ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট লউড়ি প্রিসম্যান এই ক্রিমি নিউট্রাল রঙের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেছেন। এ রংকে তিনি একবাক্যে ‘ভাবনামগ্ন তৃপ্তির স্তর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, এই রং সূক্ষ্ম ও রুচিশীল আকর্ষণ উপস্থাপন করবে।

ফ্যাশনে মোকা মউজ

মোকা মউজ একটি চটকদার ও ক্ল্যাসিক লুক তৈরি করে বলে ধারণা করছেন ফ্যাশনসংশ্লিষ্টরা। এই রঙের একটি সোয়েটার আরামদায়ক ও স্টাইলিশ লুক দিতে পারে। অন্যদিকে মোকা রঙের একটি স্কার্ফ বা হ্যান্ডব্যাগের মতো অ্যাকসেসরিজ যেকোনো আউটফিটকে হালকা ও পরিপাটি করতে পারে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্টেরিয়র ডিজাইনে

গৃহসজ্জা কিংবা যেকোনো ইন্টেরিয়র সজ্জায় মোকা মউজ আমন্ত্রণমূলক ও হালকা, কিন্তু আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারে। এ রং যদি দেয়াল, আসবাব বা এক্সেন্ট পিস হিসেবে ব্যবহার করা হয়, তবে এটি একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে। এটি নরম সাদা, প্রাকৃতিক সবুজ বা উজ্জ্বল সোনালি রঙের সঙ্গে মিশে ছন্দময় এবং শান্তিপূর্ণ আবহ তৈরি করতে পারে।

সাজসজ্জা

বিউটি ইন্ডাস্ট্রিতে মোকা মউজ বেশি আলোচনায় আসে মেকআপের ক্ষেত্রে। এটি চোখের শ্যাডো, লিপস্টিক ও ব্লাশের জন্য একটি চমৎকার রং হতে পারে; যা চেহারায় প্রাকৃতিক ও উষ্ণ আভা তৈরি করে। নখের জন্য মোকা মউজ শান্ত, কিন্তু স্টাইলিশ শেড তৈরি করবে। এটি যেকোনো উপলক্ষের জন্য উপযুক্ত।

সূত্র: পিংক ভিলা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত