শীত এসে গেছে। ফ্যাশন-সচেতন মানুষের জন্য নতুন পোশাক নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড সারা। ফ্যাশন হাউসটির শীতের পোশাক কেনা যাবে ৫০০ থেকে ৩ হাজার টাকায়।
সারার শীতকালীন কালেকশনে এবারের থিম ‘অভিযান’। আরামদায়ক এবং উষ্ণ কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে এ পোশাকগুলো। সিনথেটিক, ব্লেন্ডেড, টেনসিল, সুতি ও ডেনিম কাপড়ে তৈরি করা হয়েছে শীতের এসব পোশাক। সব বয়সী ক্রেতাদের জন্যই পোশাক তৈরি করে সারা। এই শীতের কালেকশনও ব্যতিক্রম নয়। শীতকালীন পোশাকের এই আয়োজনে হালকা ও ভারী—দুই ধরনের পোশাকই পাওয়া যাবে ফ্যাশন হাউসটির সব আউটলেটসহ ই-কমার্সে।

শীতের এই কালেকশনে পুরুষদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, স্যুট সেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, জগার্স ও শাল। একই সঙ্গে নারীদের জন্য বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম টপস, শাল ও হুডি টি-শার্ট পাওয়া যাবে। ছেলেশিশুদের জন্য থাকছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, শার্ট-প্যান্ট সেট এবং ফুলস্লিভ টি-শার্ট। মেয়েশিশুদের জন্যও একই সঙ্গে রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম টপস এবং ডেনিম কুর্তি।
এই শীতে উষ্ণ থাকতে আপনার পছন্দের পোশাক এখনই বেছে নিতে পারেন সারা লাইফস্টাইল থেকে।

একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১৭ ঘণ্টা আগে
খেসারির ডাল ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া আধা চা-চামচ করে, লবণ স্বাদমতো, বেকিং পাউডার আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ এবং সয়াবিন তেল পরিমাণমতো।
১৯ ঘণ্টা আগে
ফাল্গুনের শুষ্ক ও গরম আবহাওয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকায় শরীর দ্রুত পানিশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ার ঝুঁকি থাকবে এবার। শরীরে পানির অভাব মানে অবসাদ, মাথাব্যথা ও ঝিমুনি ভাব। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত এমন খাদ্যাভ্যাস ও কৌশল মেনে চলা জরুরি, যা আপনাকে সারা দিন...
২১ ঘণ্টা আগে
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলমানরা এ সময় রোজা রাখেন। এই মাসে জীবনযাপনের নির্দিষ্ট কিছু রীতিনীতি রয়েছে। এ সময় একটি মুসলিম দেশ ভ্রমণ নতুন অভিজ্ঞতা দিতে পারে। তবে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয়।
২১ ঘণ্টা আগে