
পূজার কোন দিন কী পোশাক পরা হবে, তা নিয়ে জল্পনা-কল্পনা তো আগেই শুরু হয়ে গেছে। পূজায় যত রঙিন পোশাকই পরুন না কেন, লাল-সাদা জুটির আবেদনই আলাদা। উৎসবে একটু সাবেকি ধাঁচের সাজসজ্জা যাঁদের মনঃপূত, তাঁরা তো বটেই; যাঁরা নিত্যনতুন ট্রেন্ডে গা ভাসান, তাঁদেরও ‘না’ নেই চিরন্তন এই রঙের মেলবন্ধনে। চলতি বছরের ট্রেন্ডে কড়া মেকআপকে রাখা হয়েছে দাগের বাইরে। ন্য়ুড মেকআপে কী করে আরও আকর্ষণীয় হয়ে ওঠা যায়, তারই কসরত চলে আয়নার সামনে। পূজায় লাল-সাদা শাড়ির সঙ্গে তাই ন্য়ুড মেকআপকেই জুতসই বলে মনে করছেন রূপবিশেষজ্ঞরা।
শাড়িতে চিরন্তন
পূজায় দিনের বেলায় বের হলে সুতি বা হাফসিল্ক লাল-সাদা মিশেলের শাড়ি অনায়াসে গায়ে জড়িয়ে নেওয়া যায়। লাল পাড়ের শাড়ির জমিনে সোনালি সুতো দিয়ে এমব্রয়ডারি করা রয়েছে, এমন শাড়িও বেছে নেওয়া যেতে পারে। শাড়িতে থাকতে পারে ছাপার কাজও। এখন অবশ্য তাঁতের শাড়ির ট্রেন্ড। তাই নারীরা প্রাধান্য দিচ্ছেন এটিকে। একরঙা সাদা শাড়িতে লাল পাড় তো বটেই, ফুল ও অন্যান্য় মোটিফের তাঁতের শাড়ি আলমারিতে তোলাই থাকে। অন্যদিকে উৎসবেও যাঁরা একেবারেই সাধারণ বাঙালি সাজে অভ্যস্ত, তাঁরা ট্র্যাডিশনাল লাল পেড়ে সাদা কাতান পরেই ছুট দেন।
একটি বিন্দু এঁকো ললাট চন্দনে
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। লাল-সাদা শাড়ির সঙ্গে লাল রঙের টিপ পরলেই বেশি মানায়। চাইলে আঙুলের ডগায় সিঁদুর নিয়ে কপালে আটপৌরে টিপও দিতে পারেন। একেবারে ঘরোয়া একটা লুক আসবে। টিপের নিচে থাকতে পারে চন্দনের ছোট্ট এক ফোঁটা।
গয়নার বাক্সে মন দিন
লাল-সাদা শাড়ির সঙ্গে গলায় পরা যেতে পারে সীতাহার। কেউ চাইলে চোকার আর সঙ্গে কয়েক লহরের লম্বা মালা পরতেই পারেন। কানে পরা যেতে পারে কানপাশা কিংবা ঝুমকা। ঝোলানো বড় দুলে কানটানা থাকলে বেশ মানিয়ে যাবে। হাতে কয়েক গাছি চুড়ি নয়তো গোলাপ বালা, কোমরে বিছা বা চাবির গোছা, বাহারি খোঁপায় চুলের কাঁটা। একটু ভিন্ন রকম সাজতে চাইলে নাকে নথ পরতে পারেন।

গত ২৬ আগস্ট মুক্তি পেয়েছে কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক’ চলচ্চিত্র। মুক্তির বহু আগে থেকে আলোচনায় ছিল এই সিনেমা। টক্সিকের গান ও কিয়ারার উপস্থাপন—সব নিয়েই আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছে। সমালোচনার উত্তরে বিভিন্ন তারকা পাল্টা জবাব দিয়েছেন এই বলে, ‘মা হলে বুঝি এমন দৃশ্য়ে অভিনয় করতে নেই!’
৩ ঘণ্টা আগে
চুলে সুগন্ধ থাকলে সাজটা যেন আরও পরিপাটি ও মনোরম লাগে। তাই অনেকে গোসলের পর বা বাইরে বের হওয়ার আগে চুলে হালকা করে হেয়ার পারফিউম স্প্রে করেন। কিন্তু হেয়ার পারফিউম সরাসরি চুলে ব্যবহার করা কি আদৌ নিরাপদ? চুলে সুগন্ধ ধরে রাখার এই অভ্যাস দেখতে যতটা আকর্ষণীয়, নিয়মিত ব্যবহারে ততটাই হতে পারে চুলের জন্য....
৫ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার জনপ্রিয় একধরনের টক-মিষ্টি সালাদ হলো আকার। এটি বিভিন্ন ভারী ও মসলাদার খাবারের সঙ্গে পরিবেশন করা হয়। শসা, গাজর ও কাঁচা মরিচ দিয়ে তৈরি এই আচারে পাওয়া যায় টক, মিষ্টি ও হালকা ঝাল স্বাদ। শসা ৩০০ গ্রাম, গাজর ১২০ গ্রাম, কাঁচা মরিচ ৫ থেকে ৮টি, পানি পরিমাণমতো, চিনি ৫০ গ্রাম, লবণ ১ চা-চামচ এবং...
৭ ঘণ্টা আগে
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি এখন ব্যক্তিগত তথ্য রাখার ভল্ট। তাই ব্যস্ত রাস্তায় বা গণপরিবহনে চলাচলের সময় মোবাইল ফোনটি হারিয়ে ফেলা মানে শুধু একটি ডিভাইস হারানো নয়, বরং ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ঝুঁকি তৈরি হওয়া। বিশেষ করে বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা কিংবা অন্য কোনো গণপরিবহনে...
৯ ঘণ্টা আগে