সৌদি আরবের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক একেবারে পুরোনো নয়। দেশটির সরকারের বিভিন্ন প্রকল্পে শুভেচ্ছা দূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন সময় কাজ করেছেন তিনি। এবার তিনি সৌদি আরবের বিখ্যাত বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড সাইয়্যারের অ্যাম্বাসেডর হয়েছেন। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেল তাঁকে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ধবধবে সাদা থোব এবং লাল-সাদা কেফিয়াহ বা রুমাল পরিহিত অবস্থায় লিওনেল মেসিকে দেখা গেল বেশ কয়েকটি ভিডিও ও ছবিতে। ছবিগুলো শেয়ার করা হয়েছে সাইয়্যারের পেইজ থেকে।
ভিডিও থেকে দেখা গেছে, লিওনেল মেসি ক্যামেরার সামনে তাঁর মাথার কেফিয়াহ বা রুমাল ঠিক করছেন। ভিডিওর শেষ অংশে দেখা যায়, মেসি সাইয়্যারের একটি কমলা রঙের বাক্স ধরে রেখেছেন। এ ছাড়া, পেইজটিতে মেসির আরও বেশি কিছু স্থিরচিত্রও প্রকাশ করা হয়েছে।
তবে সৌদি আরবে লিওনেল মেসির এই প্রথম কাজ নয়। এর আগেও তিনি দেশটির পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছেন। দেশটির সরকারের ‘সৌদি, ওয়েলকাম টু অ্যারাবিয়া’ স্লোগানকে তুলে ধরতে সৌদি সরকারের দূত হয়েছিলেন তিনি।
এরই ধারাবাহিকতায়, গত বছরের মে মাসে লিওনেল মেসি সৌদি আরবের আত-তুরাইফ ভ্রমণে গিয়েছিলেন সপরিবারে। সৌদি আরবের দিরিয়াহে অবস্থিত ৩০০ বছরের পুরোনো ইউনেসকো স্বীকৃত ঐতিহাসিক জায়গাটিতে গিয়েছিলেন সৌদি পর্যটনের প্রচারণার অংশ হিসেবে।

একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১৭ ঘণ্টা আগে
খেসারির ডাল ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া আধা চা-চামচ করে, লবণ স্বাদমতো, বেকিং পাউডার আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ এবং সয়াবিন তেল পরিমাণমতো।
১৯ ঘণ্টা আগে
ফাল্গুনের শুষ্ক ও গরম আবহাওয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকায় শরীর দ্রুত পানিশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ার ঝুঁকি থাকবে এবার। শরীরে পানির অভাব মানে অবসাদ, মাথাব্যথা ও ঝিমুনি ভাব। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত এমন খাদ্যাভ্যাস ও কৌশল মেনে চলা জরুরি, যা আপনাকে সারা দিন...
২১ ঘণ্টা আগে
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলমানরা এ সময় রোজা রাখেন। এই মাসে জীবনযাপনের নির্দিষ্ট কিছু রীতিনীতি রয়েছে। এ সময় একটি মুসলিম দেশ ভ্রমণ নতুন অভিজ্ঞতা দিতে পারে। তবে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয়।
২১ ঘণ্টা আগে