যেকোনো উৎসবেই পোশাকের সঙ্গে মিলিয়ে নখ সাজাতে ভালোবাসেন এখনকার তরুণীরা। চলতি ট্রেন্ডে নেইল আর্ট জানান দেয় বিশেষ উপলক্ষেরও। উৎসবের ধরন বুঝে এখন তরুণীরা পারলারে গিয়ে বা ঘরে বসে নিজেরাই নেইল আর্ট করে নিচ্ছেন। আসছে ২৫ ডিসেম্বরেও কিন্তু নখ সাজিয়ে নিতে পারেন ক্রিসমাসের আবহে।
সান্তা ক্লজের লাল রঙে
লাল রং বরাবরই মনকে রাঙিয়ে তোলে। সান্তা ক্লজের পোশাকের সঙ্গে মিল রেখে লাল রঙের নেইলপলিশ দিয়ে নখ সাজাতে পারেন। লাল, সাদা ও কটন ক্যান্ডি গোলাপি রং ব্যবহার করে ক্যান্ডি আদলের নকশায় আপনার নখ সাজিয়ে তুলতে পারেন এই ক্রিসমাসে। এই কয়েকটি রঙের সঙ্গে একটু গ্লিটারি লাল ব্যবহার করলে উৎসবের আমেজটা আরও ভালো বোঝা যাবে! যাঁরা একটু বোল্ড লুক চান, তাঁরা কয়েকটা নখে শুধু সাদা কোটিং ব্যবহার করে বাকিগুলো লাল রং করে ফেলুন। এ ছাড়া যাঁরা ম্যাট লুক চান, তাঁরা নখে লাল ও সাদা ম্যাট নেইলপলিশের একটা কোটিং দিয়ে নিতে পারেন।
ম্যাট সবুজ নেইলপলিশ
ম্যাট নেইলপলিশ বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রিসমাসে নখের সাজে ম্যাট সবুজ নেইলপলিশ ব্যবহার করে দেখতে পারেন। থিম ক্রিসমাস ট্রি। নখের গোড়ার দিকে সোনালিরঙা নেইলপলিশ দিয়ে হাফ মুন শেপ তৈরি করুন। ওপরের অংশে ম্যাট সবুজ রঙের নেইলপলিশের কোট লাগান। ব্যস, হয়ে গেল ক্রিসমাস নেইল আর্ট।
ফ্রেঞ্চ ম্যানিকিওর
যাঁদের নখ ছোট, তাঁরা এই ক্ল্যাসিক নেইল আর্ট বেছে নিতে পারেন। যেহেতু উৎসবের সময়, তাই নখের মাথায় সাদা নেইল পেইন্ট না করে রুপালি বা সোনালি নেইলপলিশ ব্যবহার করলে দারুণ মানিয়ে যাবে। সঙ্গে নখে কিছু তারা এঁকে নিলে ক্রিসমাসের সাজে আর কী লাগে!
গ্লিটার নেইলপলিশ
ন্যুড রঙের নেইলপলিশের ওপর গ্লিটারের পরত যেকোনো সময়ের জন্য মানানসই। তবে ক্রিসমাসের জন্য সোনালি ও রুপালি—দুই ধরনের গ্লিটার একত্রে ব্যবহার করে দেখুন, নখে একটা উৎসব উৎসব আমেজ তৈরি হবে।
ক্রিসমাস ট্রি ও স্নো ফ্লেক্স
ক্রিসমাস নেইল আর্টে যোগ করতে পারেন ক্রিসমাস ট্রি ও স্নো ফ্লেক্স। তিনটি নখে সবুজ ও দুটি নখে লাল নেইল পেইন্ট লাগিয়ে এর ওপর সাদা নেইল পেইন্ট দিয়ে ক্রিসমাস ট্রি ও স্নো ফ্লেক্স এঁকে নিন।
সূত্র: স্টাইলক্রেজ

পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
২২ মিনিট আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১৮ ঘণ্টা আগে
খেসারির ডাল ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া আধা চা-চামচ করে, লবণ স্বাদমতো, বেকিং পাউডার আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ এবং সয়াবিন তেল পরিমাণমতো।
২০ ঘণ্টা আগে
ফাল্গুনের শুষ্ক ও গরম আবহাওয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকায় শরীর দ্রুত পানিশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ার ঝুঁকি থাকবে এবার। শরীরে পানির অভাব মানে অবসাদ, মাথাব্যথা ও ঝিমুনি ভাব। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত এমন খাদ্যাভ্যাস ও কৌশল মেনে চলা জরুরি, যা আপনাকে সারা দিন...
১ দিন আগে