গাছ ভালোবাসেন অনেকেই। কারণ, গাছ মন উৎফুল্ল করে। গাছের সান্নিধ্যে দূর হয়ে যায় শরীরের ক্লান্তি আর মনের বিষণ্ণতা। ঘর কিংবা মনের যত্নে অনলাইন থেকে কিনতে পারেন গাছ কিংবা ইনডোর প্ল্যান্ট। এতে আপনার ঘরের শোভা বাড়বে, মন থাকবে ভালো। বসার ঘর, পড়ার টেবিল, ঘরের কোনা, দেয়াল, সোফার পাশ অথবা জানালার গ্রিল গাছ দিয়ে অল্প পরিশ্রমে সাজানো যায়।
অনলাইনে কেনার সুবিধা
• ইনডোর প্ল্যান্ট পছন্দ করতে বাইরে যেতে হবে না। অল্প সময়ে অনেকগুলো নার্সারির পেজ বা গ্রুপে ঘুরে আসতে পারবেন। তাতে আপনার সময় ও অর্থ দুটোই বাঁচবে।
• ডেলিভারি চার্জ দিলে ঘরে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের ইনডোর প্ল্যান্ট।
• নিজের পুরোনো ইনডোর প্ল্যান্ট অন্যের সঙ্গে অদলবদলও করে নিতে পারবেন।
যে বিষয়গুলো খেয়াল রাখবেন
• ভালো নার্সারির পেজ বা গ্রুপে প্রচুর মানুষের উপস্থিতি থাকে। সেটা বোঝা যাবে সদস্যদের পোস্ট ও মন্তব্য দেখে। পেজ বা গ্রুপ কর্তৃপক্ষ ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন কিংবা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। প্রচুর মানুষের আনাগোনা আছে এমন পেজ বা গ্রুপ থেকে পছন্দের ইনডোর প্ল্যান্ট কিনুন।
• নার্সারি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করার জন্য ফোন নম্বর নিয়ে রাখুন।
• যে ধরনের ইনডোর প্ল্যান্ট কিনতে চান, তার বিস্তারিত জানিয়ে রাখুন নার্সারি পেজ বা গ্রুপের ইনবক্স অথবা নিজের পোস্টে।
• টাকা-পয়সা লেনদেনের জন্য বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করুন।

এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
৭ ঘণ্টা আগেএই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।
৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং ‘লুটিয়াল আগলিজ’ নামে একটি ব্যাপার চর্চায় রয়েছে। পিরিয়ড বা মাসিক শুরু হওয়ার ঠিক আগের দিনগুলোতে নিজেদের চেহারা, মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের যে পরিবর্তন ঘটে, তাকেই ইন্টারনেটের দুনিয়ায় নাম দেওয়া হয়েছে লুটিয়াল আগলিজ। প্রতি মাসের এই কঠিন সময়কে সহজ করতে একটি পিরিয়ড...
১১ ঘণ্টা আগে
রুই মাছ তো প্রায়ই রান্না হয় বাড়িতে। এবার একটু ভিন্ন স্বাদে রেঁধে দেখুন। আপনাদের জন্য লেবুপাতা দিয়ে রুই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। রুই মাছ ৬ টুকরা, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া...
১৩ ঘণ্টা আগে