উপকরণ
পেয়ারা ৫০০ গ্রাম, চিনি ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ।
প্রণালি
পেয়ারা ধুয়ে খোসাসহ চাক চাক করে কেটে নিন। এবার একটি বড় প্যানে তিন লিটার পানি দিয়ে পেয়ারা সেদ্ধ করে নিন। বলক উঠলে চুলার আঁচ কমিয়ে দিন। কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করবেন না। তিন লিটার পানি কমে এক লিটার পরিমাণের কাছাকাছি চলে এলে চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। ঠান্ডা করে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়ে লেবুর রস ও চিনি মিশিয়ে নিন। ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করে পরিবেশন করুন। এটা ৩ থেকে ৪ জনকে পরিবেশন করা যাবে।

ঈদের পর থেকে অনেক তো মাংসের তৈরি নানান খাবার খাওয়া হলো। এবার মাছে ফেরা যাক। বাড়িতে সরপুঁটি মাছ থাকলে সহজেই এক মজার পদ তৈরি করে নিতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবল এমনই একটি আয়োজন, যা বিশ্বের সব প্রান্তেই উৎসবের আমেজ তৈরি করে দেয়। ফুটবলপ্রেমীরা তো বটেই, এর বাইরেও অনেক মানুষ টিভির সামনে বসে যায় ৯০ মিনিটের এই খেলা দেখার জন্য। এবারের বিশ্বকাপের খেলাগুলো কোনোটা হচ্ছে রাত ১০টায়, কোনোটা রাত ১টায়, কোনোটা আবার ভোর ৪টায়।
৩ ঘণ্টা আগে
চুল নিয়ে কত কবিতা, কত গান, কত উপাখ্যান! সুন্দর, ঘন ও লম্বা চুল সবাই চায়। কিন্তু অনেকেই অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পর চুল আর বড় হতে চায় না। আবার অনেকের দুশ্চিন্তা, মাথার কোনো কোনো অংশে চুল পাতলা হয়ে যাচ্ছে। চুল কেন বাড়ে না, কখন এর বৃদ্ধি থমকে যায় এবং কীভাবে এর যত্ন নেওয়া উচিত, তা জেনেই আসল
৫ ঘণ্টা আগে
তামাটে রঙের একটি পাত্রের তাপে জ্বলছে বালুর ওম। তার ওপর বসানো লম্বা হাতলওয়ালা একটি ছোট্ট পাত্র। ভেতরে ফুটছে ঘন কালো তরল। বাতাসে ছড়াচ্ছে কফির তীব্র সুবাস। বলছিলাম তুর্কি কফির কথা। এক কাপ তুর্কি কফিতে যেন জমে ওঠে সব বিচিত্র গল্প!
৭ ঘণ্টা আগে