বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানোর সুখে…
-কৃষ্ণকলি/সূর্যে বাঁধি বাসা
বন্ধু মানেই শর্তহীন এক উদ্দাম সম্পর্ক। বন্ধু মানেই দ্বিধাহীন কাঁধে কাঁধ রাখা, বন্ধু মানেই অভিমান ভুলে জড়িয়ে ধরার খেলা। বন্ধু মানেই স্মৃতি, গল্প। বন্ধু মানেই স্বপ্ন দেখার পালা।
এই শর্তহীন সম্পর্ক এবার শর্তের মুখে। ছোঁয়া যাবে না; হাতে হাত, কাঁধে কাঁধ মেলানো দূরের কথা, কাছাকাছি আসারও সুযোগ নেই। তারপরেও কৃষ্ণকলির গান তো আছে, ‘বন্ধু এসো স্বপ্ন আঁকি…।’ স্বপ্ন আঁকার উদ্যম আছে বলেই এই ঘোর দুর্দিনেও বন্ধুরাই সহায়। চার দেয়ালের মাঝে যখন বিষণ্ণ সময় কাটছে, তখন কোনো বন্ধুই বলছে, কিপ ইট আপ ব্রো। আমরা তো আছি। প্যারা নাই, চিল।
ক্যাম্পাস, ক্লাস, নোটস, ঝগড়া, চকলেটের ভাগাভাগি-এসব গত নয়। হয়তো সাময়িক একটা বিরতি। ‘দোস্ত, বিপদে আছি’ বলে ভীষণ বিপদে প্রথম যোগাযোগটা বন্ধুর সঙ্গেই হয় এখনো। তারপর ভাগ করে নেওয়াও হয় কিছুটা দায়িত্ব। এখনো, এই অমানিশার কালেও। ফলে বন্ধুরা নেই এটা ভাবারও সুযোগ নেই। দূরে থেকেও কাছে এখনো তারাই, যারা একসময় পিঠে থাপ্পড় মেরে বলত, কী ডুড, বড় লায়েক হয়েছিস মনে হয়!
তারপরেও বাস্তবতা তো মানতেই হয়। সেটা মেনেই হোক এবারের বন্ধু দিবস। স্বপ্নটা থাক ভবিষ্যতে। ভিডিও কলে হুল্লোর: বন্ধুর দরজায় গিয়ে টোকা দিতে না পারায় আফসোসের কিছু নেই। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, জুম তো আছেই। ভিডিও কলেই পার্টি জুড়ে দিন না। বাড়িতেই বানিয়ে ফেলুন কেক। তারপর ফেইরি লাইট জ্বেলে বন্ধুকে ভিডিও কল দিন। সামনে থাকুক কেকটাও। একসঙ্গে কেটে ফেলুন। আড্ডা জমে যাবে এমনিতেই। গ্রুপ আড্ডাও হতে পারে।
তবু উপহার: নিজ হাতে উপহার তুলে দিতে না পারলে কী হয়েছে! এখন অনেক প্রতিষ্ঠান সেই সব সেবা দিচ্ছে, যা আপনাকে বন্ধুদের সঙ্গেই রাখবে। পোশাক থেকে শুরু করে বিশেষ দিনের উপহার পাওয়া যায় সেই সব প্রতিষ্ঠানে। ফেসবুক, ইনস্টাগ্রাম দেখে শুধু বাছাই করুন আর পাঠিয়ে দিন বন্ধুর ঠিকানায় প্রিয় বন্ধুর প্রিয় জিনিস।
ফেসবুক–ইনস্টাগ্রাম পোস্ট: একটা সুন্দর ছবি আর সুন্দর পোস্ট মুহূর্তেই মন ভালো করে দেয়। বন্ধুর সঙ্গে সুন্দর মুহূর্তে তোলা কোনো ছবি পোস্ট করে ট্যাগ করতে পারেন। করতে পারেন ভিডিও পোস্ট। এসব পোস্ট আপনাকে বন্ধুদের উষ্ণতাতেই রাখবে।
একসঙ্গে সিনেমা দেখা: ঘরের বাতি নিভিয়ে স্ন্যাকস চিবোতে চিবোতে হরর মুভি দেখার সুযোগ তো নেই। নেটফ্লিক্স, হইচই, জি ফাইভে স্ক্রিন শেয়ার করতে পারেন বন্ধুর জন্য।
ফেসবুকে গেম: ফেসবুকে বন্ধুদের সঙ্গে লুডু খেলার ব্যাপারটা তো পুরোনো হতে চলেছে। কিন্তু লুডু ছাড়া আরও অনেক গেম রয়েছে, যা বন্ধুদের নিয়ে অনায়াসে খেলতে পারেন। অ্যাংরি বার্ডস ফ্রেন্ডস, ওয়ার্ড উইথ ফ্রেন্ডস, ৮ বল পুল-এগুলো খেলা যায় বন্ধুদের নিয়ে।
আরও পড়ুন

চুল সুস্থ থাকুক, সুন্দর থাকুক—কে না চায়? আর স্বাস্থ্য়োজ্বল চুলের জন্য হেয়ার স্পার জুড়ি নেই। প্রায় প্রতিদিন আমাদের চুলের ওপর দিয়ে বেশ ধকল যায়, শুধু তেল কিংবা শ্যাম্পু দিয়ে চুলের যত্ন তখন যথেষ্ট হয় না। প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। তাই মাসে দুবার হেয়ার স্পা করা উচিত বলে মনে করেন রূপবিশেষজ্ঞরা। কিন্তু পারল
১ ঘণ্টা আগে
ফ্রিজে অল্প পরিমাণে চিংড়ি রয়েছে? কী রাঁধবেন ভেবে পাচ্ছেন না? রাঁধতে পারেন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতা ও ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যায়। অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বক সারাক্ষণ চিটচিটে থাকে, যার ফলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণ বাড়ে। ফলে ত্বকে চুলকানি, ঘামাচি, দাদ বা বডি অ্যাকনের মতো সমস্যা দেখা দেয়।
১৭ ঘণ্টা আগে
যতই ন্য়ুড শেডের লিপস্টিক ব্যবহার করুন, বোঝা যাবেই যে ঠোঁটে লিপস্টিক ছুঁইয়েছেন। যাঁরা ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে চান না, তবে চেহারায় একটা তরতাজা ভাব আনতে চান, তাঁদের কাছে লিপ টিন্ট খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
১৯ ঘণ্টা আগে