ইন্টারন্যাশনাল মাউন্ট এভারেস্ট ডে উপলক্ষে নেপাল দূতাবাস ও বিএমটিসি যৌথভাবে একটি আলোকচিত্র প্রদর্শনী করতে যাচ্ছে। আগামীকাল থেকে সেগুনবাগিচার জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হচ্ছে এটি। চলবে আগামী ২ জুন পর্যন্ত। প্রদর্শনীটির শিরোনাম ‘মাউন্টেন মেমোরিস: কানেকটিং পিকস অ্যান্ড পিপলস’।
এতে প্রদর্শিত হবে বাংলাদেশের উল্লেখযোগ্য ১৮ জন পর্বতারোহী এবং নেপালের প্রখ্যাত ৪ শেরপার তোলা হিমালয়ের জীবন ও প্রকৃতি বিষয়ে ১০০ ছবি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বিএমটিসি প্রতিষ্ঠাতা ইনাম আল হক। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১ থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
সূত্র: বিএমটিসি

মানুষের মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম ভাষা। অনেকে বলেন, ঝগড়া করার সময় নাকি মাতৃভাষায় ঝগড়া করতেই বেশি শান্তি পাওয়া যায়। এমন অনেক ক্ষেত্রে আমরা নিজেদের ভাষা বা কোনো একটি নির্দিষ্ট ভাষাকে বেশি পছন্দ করি। তাই প্রশ্ন আসতেই পারে, আমরা যখন অন্য কোনো ভাষায় কথা বলি, তখন কি শুধু শব্দের পরিবর্তন ঘটে...
১৬ ঘণ্টা আগে
স্কার্ট নতুন কোনো পোশাক নয়। ফ্যাশনে পুরোনো পোশাকও যে নান্দনিকতায়, দেশীয় ভাবনায় এবং ভিন্ন কাটিংয়ে একেবারে নতুন করে ধরা দিতে পারে, তারই উদাহরণ হয়ে উঠছে বাংলাদেশে তৈরি ফ্লেয়ার্ড স্কার্ট। বিশেষ করে ভ্রমণ, আড্ডা, ফটোশুট কিংবা বিশেষ কোনো উপলক্ষে নিজেকে একটু আলাদা...
২১ ঘণ্টা আগে
ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা এক থালা গরম ডাল-ভাতের সঙ্গে সামান্য একটু টক-ঝাল-মিষ্টি আচার খাওয়ার মজাই আলাদা। আগের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিয়মিত উঠান বা ছাদে কাচের পাত্রে আচার রোদে দিয়ে সারা বছর সতেজ রাখতেন। কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্ট কালচার...
১ দিন আগে
সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া কিংবা ব্ল্যাকহেডস বা বলিরেখা কমানোর বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বকের মূল চালিকাশক্তি হলো স্কিন ব্যারিয়ার। অনেকে একে বাইরের একটি সাধারণ আবরণ মনে করলেও...
১ দিন আগে