ভ্রমণ মানেই কি শুধু আইফেল টাওয়ার কিংবা স্ট্যাচু অব লিবার্টির কাছে যাওয়া? আধুনিক পর্যটকেরা এখন খুঁজছেন এমন সব জায়গা, যা সাশ্রয়ী অথচ অভিজ্ঞতায় অনন্য। জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর ভিড় এড়িয়ে যাঁরা একটু নিরিবিলি অথচ বৈচিত্র্যময় জায়গা খোঁজেন, তাঁদের জন্য সুখবর এনেছে ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লেজার’। সম্প্রতি তারা প্রকাশ করেছে বিশ্বের সেরা ১০টি হিডেন জেম বা লুকোনো রত্নসম শহরের তালিকা। তালিকায় শীর্ষস্থানীয় দুটি স্থান দখল করে চমকে দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম।
গবেষণায় ২৩টি শহরের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচার করা হয়েছে মূলত তিনটি বিষয়ে—সাশ্রয়ী খরচ, শহরের আয়তনের তুলনায় দর্শনীয় স্থান ও রেস্তোরাঁর ঘনত্ব এবং আবহাওয়া। তালিকার প্রথম নম্বরটি দখল করে নিয়েছে ভিয়েতনামের প্রাচীন শহর হোই আন। ১০০-এর মধ্যে ৯২ দশমিক ৯৬ স্কোর নিয়ে এটি রয়েছে সবার ওপরে। এর ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনামেরই আরেক উপকূলীয় শহর দা নাং। তালিকায় ভিয়েতনামের পরই বেলজিয়ামের রূপকথার শহর ব্রুগ। মধ্যযুগীয় স্থাপত্য আর খালের জন্য পরিচিত এই শহর রোমান্টিক ভ্রমণের জন্য আদর্শ। এর পরেই রয়েছে মরক্কোর দুই শহর। সমুদ্রতীরের এসসাউইরা এবং নীল রঙের জাদুকরি শহর শেফশাউয়েন। তালিকায় আরও রয়েছে যথাক্রমে ইতালির কালাব্রিয়া, গ্রিসের পারোস, যুক্তরাজ্যের কেমব্রিজ, সার্বিয়ার বেলগ্রেড এবং পর্তুগালের ক্যাসকাইস।
কেন হোই আন সেরা
ইউনেসকো স্বীকৃত এই প্রাচীন শহরকে বলা হয় জীবন্ত ঐতিহ্য। থু বোন নদীর তীরে গড়ে ওঠা এই জনপদ যেন রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো দৃশ্য। সন্ধ্যা নামলেই পুরো শহর ছেয়ে যায় রঙিন রেশমি লণ্ঠনের মায়াবী আলোয়। এখানে জাপানিজ কাভার্ড ব্রিজ থেকে শুরু করে প্রাচীন সব মন্দির ও রঙিন বাড়িগুলো আপনাকে কয়েক শ বছর পেছনে নিয়ে যাবে। এটি বান মি, কাও লাউ এবং হোয়াইট রোজ ডাম্পলিংয়ের মতো বিখ্যাত খাবারের কারণে ভোজনরসিকদের কাছে স্বর্গ। এ ছাড়া এখানকার নারকেলগাছের কাঠের তৈরি নৌকায় চড়ে জলপথ ঘুরে দেখার অভিজ্ঞতা ভোলার মতো নয়। আপনি যদি ভিয়েতনাম ভ্রমণের পরিকল্পনা করেন, তবে হোই আন এবং দা নাং কাছাকাছি হওয়ায় একই ট্রিপে দুটি শহরই ঘুরে দেখা সম্ভব। সাশ্রয়ী বাজেট আর দারুণ আবহাওয়ার মেলবন্ধনে আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে এই হিডেন জেম শহরগুলো।
কেন যাবেন এসব শহরে
ট্রাভেল+লেজার ম্যাগাজিনের সম্পাদক টেলর ম্যাকইনটায়ার বলেন, হোই আন-এর মতো শহরগুলো যেন অতীতের জানালা। এখানকার প্রতিটি অলিগলি ইতিহাসের সাক্ষী। সবচেয়ে বড় সুবিধা হলো, এই শহরগুলো বেশ ছোট ও সহজে হেঁটে ঘুরে দেখা যায়। ফলে খুব অল্প সময়ে এবং কম খরচে আপনি পেতে পারেন এক রাজকীয় ভ্রমণের অভিজ্ঞতা।
সূত্র: ট্রাভেল+লেজার

বৈশাখ মাস শুরু হয়ে গেল। তার মানে, গ্রীষ্মকাল শুরু। প্রচণ্ড গরম পড়বে এখন। হঠাৎ হঠাৎ হবে ঝড়। বাংলাদেশে গ্রীষ্ম মানে তীব্র দাবদাহ, উচ্চ আর্দ্রতা এবং ক্লান্তিকর আবহাওয়া। মার্চ থেকে জুন—এই সময়টায় দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
১ ঘণ্টা আগে
যেকোনো কর্মজীবী মানুষ সকালে অফিসের উদ্দেশে বের হন ঝরঝরে আমেজে। সব ঠিক থাকলে আগের রাতে ভালো একটা ঘুম দিয়ে, নাশতা করে আয়নায় নিজেকে সতেজ দেখেই বের হন সবাই। কিন্তু ঠিক দুপুর গড়িয়ে বিকেল হতেই কেমন যেন ম্যাড়ম্যাড়ে আর ক্লান্ত হয়ে পড়েন অনেকে। নারীদের মেকআপ কোথাও নষ্ট হয়ে যায়। আবার চুল হয়ে যায় রুক্ষ, চোখ...
১ ঘণ্টা আগে
ভ্রমণপিয়াসি পরিবারগুলোর জন্য বিমানবন্দর এখন আর শুধু ট্রানজিট পয়েন্ট নয়। এটি এখন বিনোদন গন্তব্যও বটে। স্কাইট্র্যাক্সের ২০২৬ সালের জরিপ অনুযায়ী, বিশ্বের ‘পরিবারবান্ধব বিমানবন্দর’ হিসেবে শীর্ষ স্থান দখল করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
২ ঘণ্টা আগে
স্বাধীনতার ২৫০ বছর পূর্তি, ফিফা বিশ্বকাপ ফুটবল এবং ঐতিহাসিক রুট ৬৬-এর শতবর্ষ উদ্যাপন—সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের পর্যটন খাতের জন্য ২০২৬ হতে পারত এক ঐতিহাসিক উৎসবের বছর। কিন্তু দীর্ঘায়িত সরকারি শাটডাউন, বিমানবন্দরে প্রায় চার ঘণ্টার দীর্ঘ সারি আর কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্ব পর্যটকদের কাছে...
৩ ঘণ্টা আগে