প্রশ্ন: আমার চুল পিঠ পর্যন্ত। খুব বেশি কোঁকড়া নয়। মোটামুটি ঘন। চুল রিবন্ডিং করতে চাই। অনেকে বলছেন, কেরাটিন ট্রিটমেন্ট নিলে চুল স্ট্রেট দেখাবে। কোনটার খরচ কেমন এবং কোনটা বেশি ভালো হবে।
রিমঝিম সাহা, দিনাজপুর
উওর: রিবন্ডিংয়ে চুল পারমানেন্ট স্ট্রেট হয়ে যায়। কেরাটিনে ৬ থেকে ৭ মাস স্ট্রেট থাকে। তারপর চুল আবার আগের মতো হয়ে যায়। তাই আপনার প্রয়োজন বুঝে এক্সপার্টের সঙ্গে কথা বলে রিবন্ডিং বা কেরাটিন করে ফেলতে পারেন।
প্রশ্ন: আমার মায়ের ডায়াবেটিস আছে। পায়ের নখের নিচে অল্প মাংসও জমেছে। নখগুলো কেমন যেন উঁচু উঁচু হয়ে গেছে। পারলারে পেডিকিউর করালে কি উপকার পাওয়া যাবে?
ইকবাল হাসান, ঢাকা
উওর: দক্ষ হাতে পেডিকিউর করাতে হবে। গরম মোমের প্যাক দেওয়া ডিলাক্স বা প্যারাফিন ওয়াক্স পেডিকিউর করাতে পারেন। সঙ্গে ফুট ম্যাসাজ দিতে পারেন। নেল সেরাম ব্যবহার করলে আরও ভালো ফল মিলবে।
প্রশ্ন: ব্লিচ ও ফেয়ার পলিশ না করে ত্বকের উজ্জ্বলতা কীভাবে ধরে রাখতে পারি?
বিলকিস আক্তার, কুমিল্লা
উওর: সানব্লক ব্যবহার করুন নিয়মিত। টমেটো বা আলুর রস ব্যবহার করতে পারেন ফেস প্যাকের সঙ্গে। এগুলো প্রাকৃতিক পরিষ্কারকের কাজ করবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে। চিবুকে, কোমরে সেই তীক্ষ্ণভাব নেই। নতুন মায়েদের ঠিক যেমন লাগে, ক্যাটরিনাও এর ব্যতিক্রম নন এখন।
৩৮ মিনিট আগে
ব্যস্ততার কারণে বারান্দায় রাখা গাছগুলোয় পানি দেওয়া ছাড়া আর কোনো যত্ন নিতে পারেন না। গাছের যত্নে সব সময় বাজার থেকেই সার কিনতে হবে বিষয়টি এমনও নয়। বরং প্রতিদিন রান্নাঘরে যে জিনিসগুলো আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেই, সেগুলোর অনেক কিছুই হতে পারে আপনার গাছের যত্নে দারুণ উপকারী।
১ ঘণ্টা আগে
বিদেশে ঘুরতে গিয়ে পর্যটকেরা কীভাবে নিজেদের প্রকাশ করেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ট্যুর অপারেটরদের কৌতূহলের শেষ নেই। কার ভদ্রতা সবচেয়ে প্রশংসনীয়, কে সবচেয়ে বেশি বকশিশ দেন, কারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন আর কারা শুধু স্থানীয় খাবারের স্বাদে বিভোর থাকেন?
৩ ঘণ্টা আগে
কারও সঙ্গে দেখা হলেই আমরা সহজভাবেই জিজ্ঞেস করি, ‘কেমন আছেন?’ জবাবে অন্য প্রান্ত থেকে ভেসে আসে এক পরিচিত শব্দ, ‘ভালো আছি।’ কিন্তু এই ‘ভালো থাকা’র কথাটির আড়ালে প্রায়ই চাপা পড়ে থাকে অলক্ষিত কোনো এক সত্যি। সমাজের রীতিনীতির কারণে অসুস্থ বা মানসিকভাবে বিপর্যস্ত হলেও আমরা সাধারণত বলতে অভ্যস্ত...
৫ ঘণ্টা আগে