
আজ মে দিবস। সারা বিশ্বে শ্রমিকদের জন্য ১ মে পালিত হয়। মে দিবস মানেই ছুটি। এদিন সকাল-সকাল কাজে যাওয়ার তাড়া নেই। আর এবার তো মে দিবস বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির বাইরে আরও একটা দিন বাড়তি ছুটি পাওয়া গেল। তাতেই মনটা ফুরফুরে লাগছে, তাই না? তবে এক দিন বেশি ছুটি পেয়ে কি শুয়ে-বসেই কাটাবেন? মে মাসের প্রথম দিনটি স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপন করতে পারেন।
কাজের সহকারীদের উপহার দিন
আপনার বাসায় রান্না, ঘরের কাজ ও অন্যান্য দিক যাঁরা সামলে নেন; এ ছাড়া দারোয়ান কিংবা ড্রাইভার থাকলে তাঁদেরও উপহার দিতে পারেন। একটা ছোট্ট ঝুড়ি বা বাক্সে সাধ্যের মধ্য়ে দু-একটা মৌসুমি ফল, একটা ফুল, চকলেট, মিষ্টি বা কেক অথবা ঘরে তৈরি স্ন্যাকস দিন। সঙ্গে দিতে পারেন তাঁদের প্রয়োজনে লাগতে পারে এমন দৈনন্দিন ব্যবহারের একটা উপকরণ। তবে সবই যেন নিজের সাধ্যের মধ্য়ে থাকে, সেদিকেও লক্ষ রাখুন।
বেকিং করুন
বছরের নতুন একটি মাসের প্রথম দিন। শুরুর দিনটি সব সময় হওয়া চাই তরতাজা ও প্রাণবন্ত। বেকিং মন ভালো রাখে। তাই মৌসুমি ফল; যেমন আনারস বা স্ট্রবেরি দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফ্রুটস কেক। বিকেলের নাশতায় মুখে মধু ঢেলে দেবে ঘরে তৈরি একেবারে ফ্রেশ এই খাবার।
ফুলগাছ রোপণ করতে পারেন
গ্রীষ্মে নানা ধরনের ফুল ফোটে। কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া, কাঠগোলাপ, মধুমঞ্জরি, ঝুমকোলতার মতো বহু রঙিন ফুলগাছ রয়েছে, যা অনায়াসে ছাদ, বারান্দা, বাড়ির সদর দরজার দুই পাশে লাগাতে পারেন। মাসের প্রথম দিনই প্রকৃতিকে স্বাগত জানাতে ভালোই লাগবে।

বিকেলের আড্ডা হোক বাড়ির উঠোন বা ছাদেই
গ্রীষ্মের এই গরমে ছায়ায় থাকতে ভালো লাগে, তা বুঝতে পারছি। তবে বাইরের হাওয়াও তো গায়ে লাগানো চাই। অল্পস্বল্প বৃষ্টি হলেও মন্দ হয় না। বিকেলে বাড়ির উঠোন বা ছাদে চাঁদোয়া টাঙিয়ে লম্বা টেবিল পেতে দিন। তাতে প্লেট, ছুরি ও বাটিতে সাজিয়ে রাখতে পারেন তরমুজ, বাঙ্গি, পাকা পেঁপে, চেরি, স্ট্রবেরি, কলা, আনারস, নাশপাতির মতো গরমে খেতে আরাম এমন ফল। রাখতে পারেন শসা, লেবু ও পুদিনা ভেজানো পানি। থাকতে পারে ঘরে তৈরি নানা রকম জুস। আর হ্যাঁ, আগেই প্রিয়জনদের বলে রাখুন একসঙ্গে ছুটির বিকেল কাটানোর কথা। তারপর ছাদে বসে বিকেলের আড্ডা জমিয়ে তুলুন।

নতুন স্ন্যাকস তৈরি বা রান্না শিখুন
আপনার হাতে যদি একটি তালিকা থাকে যে বছরে প্রতি মাসে একটি খাবার তৈরি শিখবেন; তাহলে মে মাসের প্রথম দিনের জন্যই না হয় একটি বরাদ্দ রাখুন। বানাতে পারেন আমের আচার, শিখে নিতে পারেন নতুন কোনো ধরনের মাফিন। আর তেমন কিছু না থাকলে পুরো সপ্তাহের জন্য ঘরেই বানিয়ে সংরক্ষণ করে রাখুন পনির।

মৌসুমি ফুল দিয়ে চুল সাজান
বিশ্বের বিভিন্ন দেশে বসন্ত থেকে গ্রীষ্মের দিকে এগিয়ে যেতে থাকে ঋতুর সময় ঘড়ি। আর আমাদের দেশে বৈশাখের আধখানি পার হয়ে গেছে। পথের ধারে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়াগাছও দাঁড়িয়ে আছে মাথাভর্তি আগুনরঙা ফুল নিয়ে। পৃথিবীর অন্যান্য দেশে মে দিবসে বাগান থেকে তোলা ফুল দিয়ে মুকুট বানিয়ে পরা হয়। যদি নিজের বাগান থাকে, তাহলে সেখান থেকেই ফুল তুলে আপনিও বানিয়ে নিতে পারেন ফুলের মুকুট বা মালা। সেগুলো নিজের চুলে তো পরতেই পারেন, পাশের ফ্ল্যাটে টোকা দিয়েও উপহার দিতে পারেন প্রতিবেশীকে। আর যদি নিজের ছাদ বা বারান্দায় বাগান না থাকে, তাহলে পথের ধারের গাছ থেকে ঝরে যাওয়া কৃষ্ণচূড়া ফুলই না হয় কুড়িয়ে নিন। কানের পেছনে গুঁজে নিতে পারেন জবা ফুলও। আর তা নিয়েই হোক চুলে ফুলের সাজ।
সূত্র: উইকিহাউ ও অন্যান্য

সিলেট মানে সবুজে মোড়া এক স্বপ্নরাজ্য। আর সেই স্বপ্নরাজ্যের উজ্জ্বল অংশ গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলো। বছরজুড়ে দেশের নানান প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন সিলেটের ভোলাগঞ্জ, জৈন্তাপুরের লালাখাল, গোয়াইনঘাটের জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে। এখানে ভারতের ডাউকির উঁচু উঁচু টিলা...
১ ঘণ্টা আগে
আগামী দশকে জি২০ভুক্ত দেশগুলোতে ভ্রমণ ও পর্যটন খাতে প্রায় ১২ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি)। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিনিয়োগ ২০৩৫ সাল পর্যন্ত বৈশ্বিক পর্যটন খাতের প্রতিযোগিতা...
২ ঘণ্টা আগে
রমজান মাস এলেই দেশের বাজারে খেজুরের সমাহার দেখা যায়। ইফতারের সময় রোজা ভাঙার প্রধান খাদ্য হিসেবে খেজুরের চাহিদা বেশি থাকে। দেশের অধিকাংশ খেজুর আমদানি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ—বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ওমান ও ইরাক থেকে। শুধু ধর্মীয় কারণেই নয়; পুষ্টিগুণ, স্বাদ ও...
১৫ ঘণ্টা আগে
রমজান মানেই ইফতারে খেজুরের সমারোহ। সারা দিন রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করে তাৎক্ষণিক শক্তি জোগাতে খেজুরের জুড়ি মেলা ভার। পুষ্টিগুণে ঠাসা এই ফলের কিছু জাত অত্যন্ত বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচিত হয়, যেগুলোর দাম সাধারণের নাগালের বাইরে।
১৬ ঘণ্টা আগে