Ajker Patrika

ঘরবাড়ি ধুলাবালিমুক্ত রাখতে

ফিচার ডেস্ক
ঘরবাড়ি ধুলাবালিমুক্ত রাখতে

শহরে যাঁরা বসবাস করেন, তাঁদের প্রায় সবার অভিযোগ, ঘর যতই ঝাড়ামোছা করা হোক না কেন, ধুলাবালি কমে না। রোজই আসবাবের ওপর পড়ে ধুলাবালুর স্তর। ঘরবাড়ি ধুলাবালিমুক্ত রাখতে যা করা যেতে পারে—

  • ফ্ল্যাটের মূল দরজার বাইরে জুতার আলমারি রাখুন। বাইরে থেকে ফিরে জুতা খুলে সেখানে রেখে ঘরে ঢুকুন। দরজার বাইরে ও ভেতরে উভয় জায়গায় পাপোশ রাখুন।
  • সপ্তাহে এক দিন পুরো বাড়ি ডিপ ক্লিন করুন। অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিন। ঘরের প্রতি কোনায় ঝাড়ু দিয়ে সাবান-পানি দিয়ে মুছে নিন।
  • সকালে বাইরে বের হওয়ার সময় বারান্দার দরজা এবং বাড়ির সব জানালা বন্ধ করে বের হবেন। এতে বাইরের ধুলাবালি আপনার ঘরে ঢুকতে পারবে না।
  • প্রতিদিন একবার করে সব আসবাব যদি মুছে নেন, তাহলে ধুলাবালুর সমস্যা অনেকটাই কমে যাবে।
  • বাড়ির কোনো ঘরের জানালা যদি রাস্তার পাশে হয়, তাহলে সে জানালা যতটা সম্ভব কম খুলুন।
  • জানালায় গাছ রাখার চেষ্টা করুন। এতে বাইরের ধুলাবালি সরাসরি বাড়ির ভেতরে ঢুকতে বাধা পাবে।
  • ফ্যান এবং এসি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
  • প্রতি সপ্তাহে বিছানার চাদর, বালিশের কভার, টেবিল ক্লথ, কুশন কভার ধুয়ে নিন। মাসে একবার পর্দা ধুয়ে নিলে ধুলাবালি কম জমবে।
  • বসার ঘরে কার্পেটের পরিবর্তে পাটি ব্যবহার করতে পারেন। যদিও কার্পেটে অনেক বেশি ধুলাবালি জমে।

সূত্র: হোম লেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত