যুগে যুগে ওজন কমানোর জন্য বিভিন্ন অদ্ভুত ডায়েট অনুসরণ করেন নারীরা। তেমনি একটি হলো টেপওয়ার্ম ডায়েট বা ফিতা কৃমির ডায়েট! উনিশ শতকের শুরুতে এই ডায়েট নিয়ে বিজ্ঞাপনও প্রচার করা হতো।
এই ডায়েটে ফিতা কৃমির ডিম ভর্তি একটি বড়ি খাওয়া হতো। এই ডায়েটের তত্ত্ব ছিল, পেটে গিয়ে ডিমগুলো ফুটে কৃমি জন্মাবে। অন্ত্রের ভেতর থেকে প্রয়োজনীয় পুষ্টি নিয়ে ধীরে ধীরে বড় হবে কৃমিগুলো, একপর্যায়ে বংশ বিস্তারও করবে। আর যারা এই ডায়েটে রয়েছেন তাঁরা যত খুশি খেতে পারবেন, কিন্তু মোটা হবেন না। এই ডায়েট করলে ওজন কমতো, কিন্তু ডায়রিয়া ও প্রচুর বমি হতো।
তখনকার নারীরা কাঙ্ক্ষিত ওজনে পৌঁছে গেলে কৃমিনাশক ওষুধ খেতেন। কিন্তু তার আগেই পেট ও মলদ্বারের ক্ষতি হয়ে যেত, ফলে পরবর্তীতে নানা জটিলতা দেখা দিত।
এই ডায়েট অনেক দিক দিয়েই ঝুঁকিপূর্ণ। একটি ফিতা কৃমি দৈর্ঘ্যে ৩০ ফুট (৯ মিটার) পর্যন্ত বাড়তে পারে। এই ডায়েট মাথাব্যথা, চোখের সমস্যা, মেনিনজাইটিস, মৃগীরোগ এবং ডিমেনশিয়া (স্মৃতিভ্রষ্ট)–সহ অনেক অসুস্থতার কারণ হতে পারে।
এই কৃমি মস্তিষ্কে পৌঁছে গেলে স্মৃতি ও দৃষ্টিশক্তির ব্যাপক ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যুও। কৃমির কারণে মস্তিষ্কে পানিও জমতে পারে ও সিস্ট (জলকোষ) হতে পারে। সিস্ট হলে অপারেশনও করতে হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে শুধু কৃমিনাশক ওষুধ খেয়ে কাজ হয় না। প্রদাহ বা খিঁচুনি কমানোর ওষুধও দিতে হয়।
এ ছাড়া কৃমি হলে কিছু মানুষের কার্বোহাইড্রেট (শর্করা) আসক্তি অনেক বেড়ে যায়। অন্ত্রের কৃমিগুলোর জন্য পুষ্টি সরবরাহ করার পরও প্রচুর শর্করা উদ্বৃত্ত থাকে। ফলে ওজন বাড়ে।
খাদ্য ইতিহাসবিদ অ্যানি গ্রে বলেন, ‘উনিশ শতকের সময় ডায়েটিং একটি বড় বাণিজ্যে পরিণত হয়েছিল। ব্যাপক বিজ্ঞাপন ডায়েট পণ্যকে আরও আকর্ষণীয় করে তুলছিল। প্রচুর ডায়েট পণ্য বিক্রি হচ্ছিল। সেলিব্রিটি ও গণমাধ্যমের প্রসার সেসময় ডায়েট শিল্পের উন্নতিতে ভূমিকা রাখে।
অনেক বছর পর বিশ শতকের জনপ্রিয় মার্কিন অপেরা গায়িকা মারিয়া ক্যালাস ওজন কমানোর জন্য এ ধরনের পরজীবী খেয়েছিলেন। যদিও পরবর্তীতে অনেকে বলেছেন, এটি শুধুই গুজব!

‘নুনচি’ শব্দটির আক্ষরিক অর্থ হলো ‘চোখের মাপ’। এটি মূলত কোনো একক ব্যক্তি নয়, বরং একটি নির্দিষ্ট পরিস্থিতির সামগ্রিক পরিবেশ এবং মানুষের অনুভূতি দ্রুত বুঝতে পারার ক্ষমতা। কোরিয়াতে শিশুদের মাত্র তিন বছর বয়স থেকেই এই শিক্ষা দেওয়া হয়। কোনো শিশু যদি পরিবেশের সাপেক্ষে বেমানান আচরণ করে, তবে কোরীয় অভিভাবকেরা
৫ ঘণ্টা আগে
নাক ডাকা সঙ্গীর পাশে ঘুমানো অনেকের কষ্টকর অভিজ্ঞতা। রাতে বারবার ঘুম ভেঙে যায়, সকালে শরীর থাকে ক্লান্ত, মেজাজও ভালো থাকে না। দীর্ঘদিন এমন চলতে থাকলে তা শুধু বিরক্তির কারণ নয়, স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে।
৭ ঘণ্টা আগেজন্মের পর মায়ের সঙ্গে অনিরাপদ মানসিক সম্পর্ক পরবর্তী জীবনে রোমান্টিক সম্পর্কে কি কোনো প্রভাব ফেলতে পারে? উত্তর হচ্ছে, হ্যাঁ। প্রশ্ন হলো, অ্যাটাচমেন্ট কী? একে বাংলায় সংযোগ বলতে পারি। অ্যাটাচমেন্ট মানে গভীর, স্থায়ী ইমোশনাল বা আবেগীয় যোগাযোগ; যার দ্বারা একজন মানুষ আরেকজনের সঙ্গে সংযুক্তি অনুভব করে।
৯ ঘণ্টা আগে
হিমালয়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট দেশ ভুটান। এই দেশটিতে কেউ যান পাহাড় ও নির্মল প্রকৃতির টানে, কেউ যান বৌদ্ধ মঠ ও মন্দিরকেন্দ্রিক আধ্যাত্মিক ঐতিহ্য দেখতে, আবার কেউ যান কৌতূহল থেকে। বিশ্বের সবচেয়ে কম ভ্রমণ করা ও নিয়ন্ত্রিত দেশগুলোর একটি ভুটান।
১১ ঘণ্টা আগে