
পড়ন্ত বিকেলে ঘরের কোণে জমে থাকা নোংরা থালাবাসন নিয়ে রুমমেটের সঙ্গে কথা-কাটাকাটি, কিংবা সঙ্গীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে অমিল, আমাদের প্রাত্যহিক জীবনে মতবিরোধ, ঝগড়া বা ‘কনফ্লিক্ট’ এক অনিবার্য বাস্তবতা। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকলে সেখানে ঘর্ষণ থাকবেই। কিন্তু মজার বিষয় হলো, ঝগড়া হওয়াটা সম্পর্কের জন্য যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি জরুরি আমরা সেই ঝগড়া বা মতবিরোধ কীভাবে সামলাচ্ছি। মনোবিজ্ঞানীদের মতে, চাপের মুখে আমরা প্রত্যেকেই নির্দিষ্ট কিছু আচরণ করি। মোট কথা কিছু আচরণ করতে আমরা অভ্যস্ত থাকি। যাকে বলা হয় ‘কনফ্লিক্ট স্টাইল’। সে ক্ষেত্রে আপনার ডিফল্ট স্টাইল বা অভ্যস্ত আচরণটা কেমন, তা যদি বুঝতে পারলেন, তাহলেই খেলা জমে গেল। এটি শুধু আপনার সম্পর্কের জটিলতাই দূর করবে না, বরং উপকারই করবে। এটা অন্যের সঙ্গে আপনি আরও ভালোভাবে যোগাযোগ করতে পারবেন।
থমাস-কিলম্যান মডেল অনুযায়ী, মতবিরোধ সামলানোর ধরনকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা যায়।
প্রতিযোগিতামূলক: এখানে নিজের প্রয়োজনটাই বড়। যারা মনে করে ‘আমাকে জিততেই হবে’, তারা এই দলে পড়ে। জরুরি প্রয়োজনে এটি কার্যকর হলেও সব সময় এমন আচরণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে।
এড়িয়ে চলা: ঝামেলা দেখলেই যারা ঘর থেকে বেরিয়ে যায় বা প্রসঙ্গ পাল্টে ফেলে, এতে সাময়িক শান্তি আসলেও মনের ভেতর ক্ষোভ জমতে থাকে।
মানিয়ে নেওয়া: নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও যারা অপরকে খুশি রাখতে চায়। এরা সম্পর্কের শান্তি বজায় রাখলেও নিজের প্রতি অসম্মান বা আক্ষেপ তৈরি করতে পারে।
আপস করা: মাঝপথ খুঁজে নেওয়া। এখানে দুপক্ষই কিছুটা ছাড় দেয়। এটি কার্যকর হলেও অনেক সময় মূল সমস্যাটি অমীমাংসিত থেকে যায়।
সহযোগিতামূলক: এটি আদর্শ স্টাইল। এখানে দুপক্ষই খোলামেলা আলোচনা করে এমন সমাধান খোঁজে, যাতে কারওরই মনে কোনো খচখচানি না থাকে।
মূলত বুঝতে পারাটাই সমাধানের প্রথম ধাপ। নিজের বা প্রিয়জনের কনফ্লিক্ট স্টাইল জানা মানে তাকে কোনো ট্যাগ দেওয়া নয়। বরং নিজেদের মধ্যে আলোচনার পরিধি বাড়ানো। সম্পর্কের গভীরতা বাড়াতে মাঝেমধ্যে প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা এবং এড়িয়ে যাওয়ার চেয়ে সরাসরি আলোচনার চর্চা করা অনেক বেশি ফলপ্রসূ। মনে রাখবেন, সঠিক পদ্ধতিতে লড়াই করতে জানলে সেই লড়াই সম্পর্ককে আরও মজবুত করে তোলে। ওপরের পাঁচটি ভাগকে আরও বিস্তারিতভাবে ১৫টি পরিচিত চরিত্রে ভাগ করা যেতে পারে।

পরিহারকারী বা অ্যাভয়েডার: এরা মনে করে সমস্যা নিয়ে কথা না বললে তা এমনিতেই সেরে যাবে। কিন্তু সমস্যা না ফুরিয়ে বড় আকার ধারণ করে।
তর্ক বাতিক: যারা সব সময় তর্কে জিততে চায় এবং আক্রমণাত্মক ভাষায় কথা বলে অপরকে কোণঠাসা করে ফেলে।
পরোক্ষ-আক্রমণাত্মক বা প্যাসিভ-অ্যাগ্রেসিভ: এরা সরাসরি কিছু না বলে ব্যঙ্গ-বিদ্রূপ বা নীরবতার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে।
অন্যকে খুশি রাখা বা পিপল-প্লিডার: নিজের প্রয়োজন ভুলে সব সময় অপরকে খুশি রাখতে চায়। এরা অনেক সময় এমন কাজেও ‘হ্যাঁ’ বলে ফেলে যা তারা করতে চায় না।
বিস্ফোরক বা এক্সপ্লোডার: সব আবেগ নিজের ভেতর চেপে রাখে এবং হুট করে একদিন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে।
যুক্তিবাদী বিতার্কিক বা লজিক্যাল ডিবেটার: তর্কের সময় এরা শুধু যুক্তি আর তথ্য দেখে, উল্টো দিকের মানুষের আবেগ বা অনুভূতিকে একদম পাত্তা দেয় না।
সবাইকে খুশি রাখা বা ফিক্সার: অপর পক্ষ কী বলতে চায় তা পুরোপুরি শোনার আগেই এরা সমাধান দিতে ব্যস্ত হয়ে পড়ে।
চুপ করে যাওয়া বা স্টোনওয়ালার: তর্কের মাঝে হুট করে কথা বলা বন্ধ করে দেয় বা চুপ হয়ে যায়, যা অপর পক্ষকে আরও বেশি হতাশ করে তোলে।
দোষারোপ করা বা ডিফেন্সিভ রিঅ্যাক্টর: যেকোনো সমালোচনাকে এরা ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরে নেয় এবং নিজেকে বাঁচাতে উল্টো অপরকে দোষারোপ করে।
এ ছাড়া আছে ডিলার যারা কথা বলতে সময় চায়। হিউমার ডিফ্লেক্টর যারা জোকস বলে সিরিয়াস সমস্যা এড়িয়ে যায় এবং রিফ্লেক্টিভ প্রসেসর যারা চিন্তা করার জন্য সময় নিয়ে ধীরস্থিরভাবে কথা বলতে পছন্দ করে।
নিজের ধরন বুঝুন: পরবর্তী তর্কের সময় লক্ষ করুন আপনি কী করছেন। আপনি কি পিছিয়ে যাচ্ছেন নাকি ঝাঁপিয়ে পড়ছেন? নিজের ভুলগুলো আগে চিহ্নিত করুন।
সমস্যার নাম দিন: যদি দেখেন ঝগড়া বাড়ছে, তবে শান্তভাবে বলুন, ‘আমি মনে হয় আলোচনাটা এড়িয়ে যাচ্ছি, চল একটু পরে এটা নিয়ে বসি।’ এতে পরিস্থিতি ঘোলাটে হওয়া বন্ধ হবে।
মানুষ নয়, সমস্যাকে দেখুন: ‘তুমি সব সময় এমন করো’—এ রকম ঢালাও মন্তব্য না করে নির্দিষ্ট সমস্যাটি নিয়ে কথা বলুন।
শুনিয়ে দিন নিজের কথা: আপনি যদি পিপল-প্লিডার হন, তবে ‘না’ বলা শিখুন। আর যদি এক্সপ্লোডার হন, তবে ছোট ছোট বিষয়ে শুরু থেকেই নিজের অনুভূতি প্রকাশ করুন যাতে ভেতরে ক্ষোভ জমা না থাকে।
লজিকের সঙ্গে এমপ্যাথি: তর্কের সময় শুধু যুক্তি না দিয়ে অপর মানুষের কষ্ট বা আবেগ বোঝার চেষ্টা করুন। সমাধান দেওয়ার আগে তাকে মন দিয়ে শুনুন।
সূত্র: ভেরি ওয়েল ফাইন্ড, উইমেন্স হেলথ

গরমের দিনগুলো বারান্দা বা ছাদবাগানের গাছপালাগুলোকে সুস্থ, সতেজ এবং সবল রাখা তুলনামূলক কঠিন। এই কাঠফাটা গরমে গাছপালাকে আরামে এবং সঠিকভাবে সতেজ রাখার বেশ কয়েকটি উপায় রয়েছে। যখন সূর্যের তীব্র তাপ থাকে, তখন পর্যাপ্ত আর্দ্রতা এবং ছায়ার ব্যবস্থা করে আপনার বাগানকে রক্ষা করতে হবে।
১১ মিনিট আগে
নতুন মা-বাবা হওয়ার পর যখন নিজের চারপাশের অন্য অভিভাবকদের দেখেন, তখন মনে হতে পারে সবাই কত সুন্দর গুছিয়ে সব সামলাচ্ছেন। এদিকে নিজের অবস্থা দেখে মনে হয়, আপনি বোধ হয় কিছুই ঠিকঠাক পারছেন না। কিন্তু আসল সত্যিটা হলো, প্রত্যেক অভিভাবকেরই কিছু নিজস্ব গোপনীয়তা এবং শর্টকাট আছে।
৪ ঘণ্টা আগে
চুলের যত্নে আমরা শ্যাম্পু ব্যবহারের ওপর যতটা গুরুত্ব দিই, কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন। অথচ স্বাস্থ্যোজ্জ্বল ও রেশমি চুল পেতে কন্ডিশনারের ভূমিকা অপরিসীম। শ্যাম্পু কেবল মাথার ত্বক ও চুলের ময়লা পরিষ্কার করে, আর কন্ডিশনার চুলকে করে নরম, উজ্জ্বল ও জটমুক্ত। তবে অনেকে কন্ডিশনার ব্যবহারের
৬ ঘণ্টা আগে
সকালে হয়তো এক কাপ চা না পেয়ে আপনার মনে হবে পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। বসের সামান্য ফিডব্যাককেও আপনার মনে হতে পারে শেক্সপিয়ারের ট্র্যাজেডি। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি বাড়বে, তবে সেটা যদি বসের ভুল ধরার কাজে লাগে, তবে বিপদ!
৭ ঘণ্টা আগে