লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালের দুই দশক পূর্তি উপলক্ষে লন্ডনের বিখ্যাত ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে ১৭ সেপ্টেম্বর শুরু হয়েছে জমকালো নকশা-উৎসব। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। দুই দশক পূর্তির এই আসরে বিখ্যাত ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামের আমন্ত্রণে ডিজিটাল ডিজাইন উইকএন্ডে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যৌথভাবে অংশ নেবে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান। এ দুটি হলো ব্যুরো ফাইভ ফিফটি ফাইভ এবং গবেষণাভিত্তিক আর্ট প্ল্যাটফর্ম বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশন। ডিজিটাল ডিজাইন উইকএন্ডে এই প্রথমবারের মতো থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশার ভার্চ্যুয়াল উপস্থাপনা।
উভয় প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নুসরাত মাহমুদ ও তাঁর দল অগমেন্টেড রিয়্যালিটি ব্যবহার করে উপস্থাপন করবেন ডিজিটাল কারু দক্ষতা। বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে ডিজিটাল মাধ্যমে উপস্থাপনার মধ্য দিয়ে সামাজিক ও পরিবেশগত ভাবনার উদ্দীপনা জাগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ মিলিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের পরম্পরা, প্রকৃতি, মানুষ ও প্রযুক্তির মধ্যে সেতুবন্ধ রচনার ভাবনা এই প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে বলে মনে করে এই দলটি।
ডিজিটাল উপস্থাপনায় বাংলাদেশের কারুশিল্পকে তুলে ধরার পাশাপাশি কারুশিল্পের নকশাকে ডিজিটাল সম্পদে রূপান্তর করে পণ্য-নকশা ও পণ্য উন্নয়নে ব্যবহার করা হবে।
প্রদর্শনীতে নুসরাত ও তাঁর দল বিলুপ্তপ্রায় মৃৎশিল্প টেপা পুতুলকে ডিজিটাল ফেব্রিকসের স্কার্ট পরিয়েছেন। স্কার্টের জমিন জামদানির মোটিফের কাজ করা। তাঁরা পুরো ডিজাইন উপস্থাপন করেছেন অগমেন্টেড রিয়্যালিটিতে। এমনভাবে সেটা করা হয়েছে, যাতে প্রদর্শনীতে উপস্থিত সবাই অনায়াসে তা করতে পারেন এবং অগমেন্টেড রিয়্যালিটির আবহে নিজেরই নকশার পোশাক পরা টেপা পুতুলের সঙ্গে ছবিও তুলতে পারেন।
ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম বিলেতে চারু ও কারুশিল্পের অনুরাগীদের তীর্থস্থান। সেখানে রক্ষিত আছে এ দেশের হারিয়ে যাওয়া মসলিন এবং অনেক মহার্ঘ জামদানির নমুনা।
ব্যুরো ফাইভ ফিফটি ফাইভ ও বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশনের এই সমন্বিত আয়োজন এ দেশের ডিজিটাল ফ্যাশনের জগতে খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন অনেকে। কারণ হিসেবে তাঁরা বলছেন, এর আগে বাংলাদেশের ফ্যাশনের কোনো প্রদর্শনীই এই জাদুঘরে হয়নি।
ডিজাইন উইকএন্ড শেষে এই প্রতিষ্ঠান দুটির তৈরি করা কিছু অগমেন্টেড রিয়্যালিটি ক্যারেক্টার নিলামে তোলা হবে।
সূত্র: ফ্লোরালস ডটকম

কখনো ভেবে দেখেছেন, আমাদের শরীরের ভেতরে ঘটে ক্ষুধা, ভয়, আনন্দ, হাসি বা কান্নার মতো অনুভূতিগুলো আমরা কীভাবে টের পাই? শরীরের ভেতরের এই সংকেতগুলো আমাদের মস্তিষ্কে পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় ইন্টারোসেপশন বা অন্তঃসংবেদন। গবেষকেরা একেই বলছেন মানুষের অতীব গুরুত্বপূর্ণ ষষ্ঠ...
২ ঘণ্টা আগে
নিয়মিত স্কিন স্ন্যাকস খাওয়ার অভ্যাস করলে ত্বকের অকাল বার্ধক্য বা বয়সের ছাপ প্রতিরোধ করা সম্ভব হয়। এটি ত্বকের তেল গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণে রেখে ব্রণের সমস্যা কমিয়ে আনে। বড় বিষয়, এটি কোনো কৃত্রিম উপায় নয়; বরং প্রাকৃতিক পুষ্টির মাধ্যমে ত্বকের আসল টেক্সচার ও গ্লো ফিরিয়ে আনার সবচেয়ে নিরাপদ মাধ্যম...
৫ ঘণ্টা আগে
অনেকে সকালের তাড়াহুড়োয় বিছানা না গুছিয়ে বেরিয়ে পড়েন। ফলে দিন শেষে যখন বাড়ি ফেরেন, তখন অগোছালো বিছানা দেখলে ক্লান্তি আরও বেশি ভর করে শরীরে। দিনের শুরুতে মাত্র দুই মিনিট সময় নিয়ে বিছানাটি গুছিয়ে ফেলুন। চাদর টেনে সোজা করা, কাঁথাগুলো ভাঁজ করা আর বালিশগুলো জায়গায় রাখা—এই সামান্য কাজটুকুই আপনার পুরো...
৮ ঘণ্টা আগে
স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য। আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং...
১০ ঘণ্টা আগে