Ajker Patrika

আজকের রাশিফল: যাকে বেস্ট ফ্রেন্ড ভাবছেন, সে স্ক্রিনশট নেওয়ার অপেক্ষায় আছে

আজকের পত্রিকা ডেস্ক­
আজকের রাশিফল: যাকে বেস্ট ফ্রেন্ড ভাবছেন, সে স্ক্রিনশট নেওয়ার অপেক্ষায় আছে

মেষ

আজ আপনার আত্মবিশ্বাস এভারেস্টের চূড়ায় থাকবে, কিন্তু সাবধান! সিঁড়ি দিয়ে নামার সময় পা হড়কাতে পারে। ক্রীড়া প্রতিযোগিতায় বা তর্কে জেতার যোগ থাকলেও বাড়ির ছোটদের সঙ্গে অযথা ‘যুদ্ধ’ ঘোষণা করবেন না। জমি-জমা নিয়ে ঝগড়া করতে গিয়ে নিজের রক্তচাপ বাড়িয়ে লাভ নেই। আজ বন্ধুদের সব গোপন কথা বলতে যাবেন না। আপনি যাকে ‘বেস্ট ফ্রেন্ড’ ভাবছেন, সে হয়তো স্ক্রিনশট নেওয়ার অপেক্ষায় আছে!

বৃষ

আর্থিক দিক থেকে আজ সৌভাগ্যের দ্বার খুলবে। শ্বশুরবাড়ি থেকে কোনো উপহার বা ভালো খবর আসার প্রবল সম্ভাবনা। আজ কোনো স্পেশাল মানুষের সঙ্গে চোখে চোখ পড়ে যেতে পারে। তবে লটারির টিকিট বা এক মাসে টাকা ডাবল করার স্কিম থেকে দূরে থাকুন। ধার চাওয়ার লোকের অভাব হবে না। আজ ফোনটা সাইলেন্ট মোডে রাখাই বুদ্ধিমানের কাজ।

মিথুন

আজ আপনার মাথাটা একটু গোলমেলে হতে পারে। জরুরি পাসওয়ার্ড বা বাজারের ফর্দ ভুলে যাওয়ার সম্ভাবনা ১০০%। আর তার ফল হিসেবে গিন্নির বা বড়দের হাতে যা ঝাড় খাবেন, তা ডায়েরিতে লিখে রাখার মতো! তবে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি সবাইকে তাক লাগিয়ে দেবে। বন্ধুরা ক্ষ্যাপাতে এলে হাসিমুখে সহ্য করুন। মনে রাখবেন, গাধার কথায় রাগ করতে নেই!

কর্কট

আইনি কোনো দীর্ঘসূত্রতা আজ শেষ হতে পারে। ব্যবসায় দারুণ লাভের যোগ আছে, কিন্তু সেই টাকা পকেটে ঢোকার আগেই ইলেকট্রিক বিল বা ইনস্যুরেন্সের কিস্তি আপনার দরজায় কড়া নাড়বে। পরিবারের বয়স্কদের মন জুগিয়ে চলুন, আশীর্বাদই আজ আপনার আসল বর্ম। আজ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দেবেন না, মানুষ আপনার দুখে হাসবে বেশি।

সিংহ

আয় বাড়বে ঠিকই, কিন্তু আভিজাত্য বজায় রাখতে গিয়ে ফালতু খরচে পকেট গড়ের মাঠ হতে পারে। ভাই-বোনদের সঙ্গে খুনসুটি আজ বড় বিবাদে রূপ নিতে পারে—বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে। মাথা গরম করে নিজের ‘রয়্যাল’ ইমেজটা নষ্ট করবেন না। আজ ব্যাংক লোন নিয়ে কথা বলতে পারেন, তবে গ্যারান্টার যেন আপনার নিজের লোক হয়।

কন্যা

প্রেমের দেবতা কিউপিড আজ আপনার ওপর খুব খুশি! মনের কথা বলার জন্য এর চেয়ে ভালো দিন আর হবে না। কিন্তু রোমান্টিক ডিনারে গিয়ে যদি আবার অতিরিক্ত তেলেভাজা খান, তবে প্রেমের চেয়ে পেটের ব্যথাই বেশি অনুভব করবেন। আজ কোনো দামি জিনিস কেনা থেকে বিরত থাকুন, পরে পস্তাতে হতে পারে।

তুলা

সপ্তাহের শুরুতেই আপনার শরীর ছুটি ছুটি করবে। একটু বিশ্রাম বা পাওয়ার ন্যাপ নিতে মন চাইবে। কিন্তু ভুল করেও মিটিংয়ের সময় চোখ বুজবেন না। আপনার বস আজ একটু বেশিই সজাগ। ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। তীর্থস্থানে কিছুটা সময় কাটান, মানসিক শান্তি পাবেন।

বৃশ্চিক

পুরোনো কোনো মামলার রায় আপনার পক্ষে আসতে পারে। ব্যবসায়ীরা নতুন অর্ডার পাবেন। তবে পার্টনারশিপ ব্যবসায় আজ একটু সন্দেহ কাজ করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান, হারানো সম্মান উদ্ধার করার এটাই সেরা সময়। টাকা পয়সার লেনদেনের সময় আজ কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না।

ধনু

ব্যবসায় আজ ভালোই লক্ষ্মীলাভ হবে। কিন্তু সেই টাকা দিয়ে বাড়ির ফার্নিচার বা ইলেকট্রনিক গ্যাজেট কিনতে গিয়ে সব শেষ হবে। ভ্রমণের যোগ প্রবল, কিন্তু গন্তব্য অফিস না কি বন্ধুর বাড়ি—তা নিয়ে ধন্দ থাকবে। সঙ্গীর সঙ্গে আজ খুব মিষ্টি ব্যবহার করুন, উপহার হিসেবে একটা চকলেট অন্তত দেবেন।

মকর

অফিসে আপনার কাজের খুব প্রশংসা হবে, সবাই ভাববে আপনিই সেরা। কিন্তু আসলে এই প্রশংসার মানে হলো আপনার ঘাড়ে আরও তিনজনের কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রবাসে থাকা বন্ধুদের সঙ্গে কথা বলে মনটা একটু খারাপ হতে পারে। কাজের ফাঁকে পানি বেশি করে খান, আজ ডিহাইড্রেশনের ভয় আছে।

কুম্ভ

হঠাৎ করেই বাড়ির কোনো কল নষ্ট হতে পারে বা ইলেকট্রিক লাইনে শক লাগতে পারে। মিস্ত্রি ডাকতে গিয়ে আপনার মাসের বাজেট কিছুটা নড়বড়ে হবে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর ফোন চেক করা বন্ধ করুন, বিশ্বাসই সম্পর্কের মূল চাবিকাঠি। বড়দের সঙ্গে কথা বলার সময় গলার স্বর নিচু রাখুন।

মীন

আজ সকালে ঘুম থেকে উঠে মনে হবে আপনিই সব পারবেন, কিন্তু ব্রেকফাস্ট করার পরেই সেই উৎসাহটা উবে যেতে পারে। সৃষ্টিশীল কাজে আপনার দক্ষতা বাড়বে। কোনো নতুন কাজের সুযোগ আসতে পারে, তবে সেটা গ্রহণ করার মতো চনমনে ভাব আপনার মধ্যে কম থাকবে। বিছানা ছেড়ে বাইরে বেরোন, আজ ভাগ্য আপনার দরজায় কড়া নেড়ে হয়তো ফিরে যাচ্ছে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

৩ দিনের মধ্যে বিস্ফোরিত হতে পারে ইরানের তেল অবকাঠামো: ট্রাম্প

১৮ মাস আরামে ছিলেন, সেটা এখন হচ্ছে না: বিরোধী দলকে নৌ প্রতিমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত