উপকরণ
দেশি রুই বা কার্ফ মাছের বড় পিস ২টি, ময়দা, ডিম ১টি, বিস্কুটের গুঁড়ো, পালংশাক ২ কাপ, ধনেপাতা ১ কাপ, পেস্তা বাদাম ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, পারমিজিয়ান চিজ (ছোট করে কাটা) ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, রসুন কোয়া ৪-৫টি, গোলমরিচের গুঁড়ো ১ চা-চামচ, অলিভ অয়েল ৪ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি
মাছের টুকরো ২টি ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাছ একটু লবণ মাখিয়ে প্রথমে ময়দায় গড়িয়ে নিন। এরপর ফেটে নেওয়া ডিম দিয়ে মেখে তারপর বিস্কুটের গুঁড়োয় ওলট-পালট করে হালকা ভাজুন। হয়ে গেলে একটি প্লেটে ভাজা মাছগুলো তুলে নিন।
পালংশাক, ধনেপাতা, পেস্তা বাদাম, পারমিজিয়ান চিজ, রসুন, গোলমরিচ ও লবণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার মাঝে অল্প অল্প করে অলিভ অয়েল দিন। এরপর মিশ্রণটি মাছের যে পাশে চামড়া, তার উল্টো পাশে সমান করে মাখনের মতো মেখে নিন। মাখানো হলে মাছের টুকরো ২টি ওভেনে ১৮০ ডিগ্রিতে ১৫ মিনিট বেক করুন। আর চুলায় করলে প্যানে মৃদু আঁচে ২০ মিনিট ভেজে নিন। ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিন। হয়ে গেলে পরিবেশন করুন আলুর চিপস, সালাদ বা সস দিয়ে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে