বর্তমান বিশ্বে হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির চাহিদা এবং জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, তার হাওয়া লেগেছে বিশ্বের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোয়। টয়োটা বিশ্বের সেরা ও বড় গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।
হাইব্রিড গাড়ির জনক হিসেবে টয়োটার নাম বলা যায় নিঃসন্দেহে। ১৯৯৭ সালে টয়োটা তাদের ‘টয়োটা প্রিয়াস’ বাজারে এনেছিল। এটি ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত হাইব্রিড গাড়ি। চাহিদা ধীরে ধীরে বাড়ায় টয়োটা তাদের প্রায় সব গাড়িরই হাইব্রিড সংস্করণ তৈরি ও বাজারজাতের উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি টয়োটা তাদের কমপ্যাক্ট এসইউভি আরএভি৪-এর হাইব্রিড ভার্সন বাজারে এনেছে। এ ছাড়া এনেছে আরএভি৪-এর প্লাগ ইন হাইব্রিড সংস্করণ, যা প্রাইম নামে বাজারজাত করা হচ্ছে। যদিও প্রাইমের খুব কমসংখ্যক গাড়ি বাজারে এনেছে টয়োটা। আরএভি৪ ও আরএভি৪ প্রাইম দেখতে প্রায় একই রকম। ফুয়েল এফিশিয়েন্সিতেও তেমন পার্থক্য নেই। আরএভি৪ প্রাইমে রয়েছে ৩০২ হর্সপাওয়ারের ইঞ্জিন। শুধু বিদ্যুতে চালানো হলে এক চার্জে প্রায় ৪২ মাইল চলে এটি।
অন্যদিকে আরএভি৪ হাইব্রিড সংস্করণে রয়েছে ২৫০০ সিসি ইঞ্জিন ও হর্সপাওয়ার ২১৯। ৭ দশমিক ৪ সেকেন্ডে ০ থেকে ৬০ মাইল স্পিড ওঠানো সম্ভব এই গাড়িতে।
নিরাপত্তার দিক থেকেও আরএভি৪ ও আরএভি৪ প্রাইম অন্য যেকোনো গাড়ির থেকে এগিয়ে রয়েছে। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন ও ইনস্যুরেন্স ইনস্টিটিউট ফর হাইওয়ে সেফটি। দুটো সংস্থা থেকেই আরএভি৪ ও আরএভি৪ প্রাইম ফাইভ স্টার রেটিং লাভ করেছে।
আরএভি৪ ও আরএভি৪ প্রাইমে থাকা সেফটি ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অটোমেটেড ইমার্জেন্সি ব্রেক, লেন ডিপার্চার ওয়ার্নিং সিস্টেম ও অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সিস্টেম।
গাড়িটির দাম ধরা হয়েছে প্রায় ৫০ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকা।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল

মেটাকগনিশন অর্থ চিন্তা নিয়ে চিন্তা করা। এটি হলো উচ্চতর চিন্তন দক্ষতার এমন একটি প্রক্রিয়া, যেখানে একজন মানুষ নিজের চিন্তাভাবনা, শেখা এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সম্পর্কে নিজে সচেতন থাকে। শিক্ষাক্ষেত্রে এবং শিশুদের মানসিক বিকাশে এই মেটাকগনিটিভ বা স্ব-প্রতিফলনমূলক দক্ষতাগুলো প্রভাব ফেলে। মেটাকগনিশন...
১ ঘণ্টা আগে
নিজের কঠোর পরিশ্রম এবং মেধা দিয়ে সাফল্য অর্জনের পরও কি মনে হয়, ‘আমি হয়তো এর যোগ্য নই, ভাগ্যক্রমে হয়ে গেছে!’ কিংবা সব সময় কি এই ভয়ে থাকেন যে একদিন সবাই ধরে ফেলবে, আপনি আসলে ততটা দক্ষ নন, যতটা তাঁরা ভাবছেন! চমৎকার সব সাফল্য নিজের ঝুরিতে থাকার পরেও নিজেকে একজন ‘প্রতারক’ বা ‘না জেনেই বেশি বুঝি’ মনে করার
৩ ঘণ্টা আগে
না না, ডিভোর্স বিষয়টিকে যতটা বিপজ্জনক ভাবছেন, ততটা কিন্তু নয়। বিষয়টি খানিক অন্য রকম। ঝামেলা এড়াতে দম্পতিরা ফুডের দিকে ঝুঁকছেন। খাদ্য শুধু বেঁচে থাকার অনুষঙ্গ নয়, এটি মানুষের সংস্কৃতি, লাইফস্টাইল এবং আবেগের সঙ্গেও জড়িত। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে দাম্পত্য ও প্রেমের সম্পর্কে ফাটল ধরার পেছনে এক...
৫ ঘণ্টা আগে
মাঝেমধ্যে একেবারে সাধারণ তরকারি দিয়ে খাওয়াই তৃপ্তিদায়ক হয়ে ওঠে। রাতের খাবারে রাঁধতে পারেন বেগুন দিয়ে রান্না করা সুস্বাদু পোয়া মাছ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। পোয়া মাছ ১২ টুকরা, বেগুন ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ...
৭ ঘণ্টা আগে