এ বছরের ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডস বেস্ট অব দ্য বেস্ট উপাধিতে ভূষিত বিশ্বসেরা কয়েকটি সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ করেছে ট্রিপ অ্যাডভাইজার। তালিকায় এশিয়ার তিনটি দেশের তিনটি অনন্য সৈকত জায়গা করে নিয়েছে। পর্যটকদের ভোটে নির্বাচিত সেরা সৈকতের তালিকায় থাইল্যান্ডের বানানা বিচ আছে ৬ নম্বরে। এরপর ১৫ ও ১৬ নম্বরে আছে যথাক্রমে দুবাইয়ের কাইট বিচ ও ইন্দোনেশিয়ার কেলিংকিং বিচ।

■ কেলিংকিং বিচ, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার নুসা পেনিডায় অবস্থিত এই সৈকত তার প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশেষভাবে সমাদৃত। বিশালাকার চুনাপাথরের ক্লিফ কিংবা পাহাড়টি দেখতে অনেকটা নীল জলরাশির ওপর দাঁড়িয়ে থাকা টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স ডাইনোসরের মতো। পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের নীল পানি এবং সাদা বালুর যে দৃশ্য দেখা যায়, তা এককথায় অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন এই সৈকতের পক্ষে ভোট দেওয়া পর্যটকেরা। এ ছাড়া এটি ফটোগ্রাফির জন্য দারুণ জায়গা। এই সৈকতে ৪০০ মিটার উঁচু খাড়া পাহাড় বেয়ে নিচে নামা রোমাঞ্চপ্রিয় ভ্রমণপিয়াসিদের দারুণ একটি ইভেন্ট। নিচে নামলে পাওয়া যায় একেবারে নির্জন আর আদিম এক সৈকতের দেখা। পশ্চিমমুখী হওয়ার কারণে নুসা পেনিডায় সূর্যাস্ত দেখার জন্য এটি অন্যতম সেরা জায়গা।

■ বানানা বিচ, থাইল্যান্ড
থাইল্যান্ডের ফুকেটের কোহ হে বা কোরাল আইল্যান্ডে অবস্থিত এই সৈকত তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। ফিরোজা রঙের স্বচ্ছ পানি এবং নরম সাদা বালুর এই সৈকত দেখতে অনেকটা কলার মতো বাঁকানো। সেই কারণে এর নাম বানানা বিচ। ঘন সবুজ গাছপালা এবং সবুজাভ পামগাছে ঘেরা এই সৈকত শান্ত ও নিরিবিলি। এখানকার শান্ত আর স্বচ্ছ পানি স্নরকেলিংয়ের জন্য উপযুক্ত। এখানকার সাগরে থাকা প্রাচীন পাথরের মাঝে রংবেরঙের বিভিন্ন প্রজাতির মাছ এবং স্টারফিশ দেখা যায়। ফুকেটের অন্যান্য জনাকীর্ণ সৈকতের তুলনায় এটি হিডেন জেম। এখানে আরামদায়ক চেয়ারে বসে অলস সময় কাটানো, কায়াকিং আর প্যাডলিং করার পাশাপাশি সৈকতের পাশে ঘরোয়া রেস্তোরাঁয় তাজা খাবার উপভোগ করা যায়।

■ কাইট বিচ, সংযুক্ত আরব আমিরাত
দুবাই কর্নিশ প্রকল্পের অধীনে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই সৈকত পরিবার এবং রোমাঞ্চপ্রিয়—উভয় ধরনের মানুষের জন্যই দারুণ জায়গা। আধুনিকতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এই সৈকত বিশেষভাবে সমাদৃত। দুপুরের পর বাতাসের গতি বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কাইট-সার্ফারদের আনাগোনা বাড়ে। এ ছাড়া প্যাসেইলিং, ওয়েকবোর্ড, উইন্ডসার্ফিং ও কায়াকিংয়ের মতো রোমাঞ্চকর ব্যবস্থা রয়েছে এই সৈকতে। এখানে শিশুদের জন্য রয়েছে আলাদা বাঞ্জি ট্রাম্পোলাইন, ক্লাইম্বিং পার্ক এবং স্কেট পার্ক। খেলাধুলা ভালোবাসেন, এমন পর্যটকদের জন্য দীর্ঘ রানিং ট্র্যাক এবং ব্যায়ামের সরঞ্জামও রয়েছে। এ ছাড়া জুমেইরাহ বিচ রোড-সংলগ্ন পথে সাইক্লিং করার সুযোগ আছে। আধুনিক আমেজসম্পন্ন এই সৈকতে এশীয় ও আরবীয় খাবারের পাশাপাশি মুখরোচক ফাস্ট ফুড পাওয়া যায়। বিশেষ আকর্ষণ হিসেবে পাওয়া যায় হিমায়িত কলা দিয়ে তৈরি মজাদার আইসক্রিম এবং কানাডিয়ান পেস্ট্রি বিভার টেইলস।
সূত্র: ট্রিপ অ্যাডভাইজার

ভ্রমণের সময় একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখা জরুরি। এই কিটে সাধারণ অসুস্থতা এবং আঘাতের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা উচিত। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাই তৈরি করে নেওয়া যায়।
২ ঘণ্টা আগে
ঘুম থেকে জেগেছি সূর্য ওঠার আগেই। কিন্তু চোখে নিদ্রাদেবী এখনো ভর করে আছেন। অনেক কষ্টে জেগে থাকার চেষ্টা করছি। কারণ, আজ সকাল সকাল বের হতে হবে নতুন গন্তব্যের দিকে। আমি ছাড়া অন্য সবাই ঘুমে। চোখ থেকে ঘুম তাড়াতে কী করা যায়, ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আবারও ঘুমিয়ে গেলাম।
২ ঘণ্টা আগে
বিশ্বভ্রমণ মানেই চড়তে হবে উড়োজাহাজে—এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে এক ভিন্নধর্মী অভিযানে নেমেছেন মিসরের তরুণ ভ্রমণকারী ওমর নক। ৩১ বছর বয়সী এই অভিযাত্রী পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন পূরণ করছেন সম্পূর্ণ উড়োজাহাজবিহীন পথে। এই পথে তাঁর সঙ্গী কখনো উট, কখনো পালতোলা নৌকা, আবার কখনো মুরগি বোঝাই ট্রাক।
১১ ঘণ্টা আগে
ফ্যাশনের চাকা চক্রাকারে ঘুরেফিরে পুরোনো ফ্যাশন বারবার ফিরে আসে; যা একসময় পুরোনো হয়ে যায়, কয়েক দশক পর তাই আবার নতুন আঙ্গিকে ফেরে। একসময় ইউরোপীয় অভিজাত নারীদের গাউন থেকে শুরু করে রাখালদের শার্ট—প্রায় সবখানেই ছিল চেক বা ছক-কাটা নকশার রাজত্ব। এর আবেদন মাঝে কিছুটা ফিকে হয়ে গেলেও বর্তমানে সেই দাবার...
১৫ ঘণ্টা আগে