মেজবান বৃহত্তর চট্টগ্রাম জেলার অনুষ্ঠান। চট্টগ্রামের ভাষায় একে ‘মেজ্জান’ বলা হয়। মেজবানে গরুর মাংস, হাড়, চর্বি, কলিজা, মগজ—সব একসঙ্গে মিশিয়ে রান্না করা হয়। রান্নার এই ধরনই মেজবানি মাংসের বৈশিষ্ট্য।
উপকরণ
গরুর মাংস (হাড়, চর্বি, কলিজা, মগজসহ) ২ কেজি, মিষ্টি জিরাগুঁড়ো ১ টেবিল চামচ, মেথিগুঁড়ো ১ টেবিল চামচ, জিরাগুঁড়ো ১ টেবিল চামচ, রাঁধুনিগুঁড়ো ১/২ টেবিল চামচ, হলুদগুঁড়ো ১ টেবিল চামচ, মরিচগুঁড়ো ২ টেবিল চামচ, ধনেগুঁড়ো ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ কাপ, তেজপাতা ২টি, ছোট এলাচি ৪টি, দারুচিনি ৪টি, বড় এলাচি ১টি, কাবাবচিনি ৭টি, লবঙ্গ ৪টি, কালো গোলমরিচ ১৫–২০টি, স্টার আনিস ১টি (ছোট), আাদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, সাদা সরিষাবাটা ১ টেবিল চামচ, কাজুবাদামবাটা ১ টেবিল চামচ, সরিষার তেল পৌনে ১ কাপ, কাঁচা মরিচ প্রয়োজনমতো, লবণ স্বাদ অনুযায়ী।
প্রস্তুতপ্রণালি
প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে গরুর হাড়, চর্বি, কলিজা, মগজসহ মাংস নিন। এতে একে একে সব গুঁড়ো মসলা, বাটা মসলা ও আস্ত মসলাগুলো দিয়ে খুব ভালোভাবে হাত অথবা চামচ দিয়ে মেখে নিন। মসলার সঙ্গে মাংস ভালোভাবে মাখা হয়ে গেলে তেল দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নিন। মাখানো হয়ে এলে অল্প একটু পানি দিয়ে পাত্রটি ঢেকে চুলায় বসিয়ে দিন। অল্প আঁচে ৪০ মিনিটের জন্য চুলায় রাখুন।
৪০ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দেখে নিন মাংস সেদ্ধ হয়েছে কি না। মাংস সেদ্ধ হয়ে গেলে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। রান্না হয়ে গেলে সুন্দর পাত্রে পরিবেশন করুন চট্টগ্রামের ঐতিহ্যবাহী
মেজবানি মাংস।
লেখক: রন্ধনশিল্পী

বিশ্বের সেরা স্ট্রিট ফুড সিটির খেতাব জিতেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। ১০ পয়েন্টের মধ্যে ৭ দশমিক ২ স্কোর করে সবাইকে চমকে দিয়েছে এই শহরটি। ফ্যাশন ও অভিজাত ক্যাফে কালচারের জন্য পরিচিত হলেও প্যারিসে প্রায় ৪০১টি পথ খাবারের দোকান রয়েছে। এর মধ্যে ৬৯ দশমিক ১ শতাংশ বিক্রেতার রেটিং ফোর স্টারের ওপর...
২ ঘণ্টা আগে
ইদানীং ব্লাশঅন ব্যবহারের ক্রেজ বেড়েছে। ন্য়ুড মেকআপ হোক বা জমকালো, দুই গালে ব্লাশঅন ছুঁইয়ে দিলেই যেন চেহারায় একটা তরতাজা ভাব ফুটে ওঠে। পাউডার বা ক্রিমি ধরনের বিভিন্ন রকম ব্লাশঅন কিনতে পাওয়া যায়। কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং গালে প্রাকৃতিক গোলাপি বা লালচে আভা আনতে দামি ব্লাশঅনের চেয়ে সঠিক...
৪ ঘণ্টা আগে
আলুর তুর্কি সালাদ হালকা কিন্তু স্বাদে ভরপুর খাবার। টক-ঝাল-মিষ্টি স্বাদের এই সালাদ ছুটির দিনের আড্ডা জমিয়ে দিতে পারে নিমেষেই! পিকনিক বা পারিবারিক নৈশভোজের জন্য উপযুক্ত এই সালাদ তুর্কিদের কাছে জনপ্রিয়। আলুর সালাদ তুর্কি রন্ধনশৈলীর অন্যতম সহজ এবং জনপ্রিয় একটি খাবার। এটি মূলত আলু, বিভিন্ন হার্বস...
৬ ঘণ্টা আগে
এ দেশে যত হাওর-বাঁওড় রয়েছে, সেগুলোর মধ্যে জনপ্রিয় হলো টাঙ্গুয়ার হাওর, নিকলী ও মিঠামইন হাওর। পর্যটকদের কাছে এই হাওর ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
৮ ঘণ্টা আগে