
সুন্দর ও পরিপাটি নখ ফ্যাশন-সচেতন নারীর ব্যক্তিত্বে আনে ভিন্নমাত্রা। কিন্তু সবার নখ প্রাকৃতিকভাবে লম্বা বা মজবুত হয় না। বর্তমানে এই সমস্যার সহজ সমাধান হলো নেইল এক্সটেনশন। এখন কৃত্রিমভাবে নখ বড় করার এই পদ্ধতি জনপ্রিয়। তবে নখ সাজানোর আগে আপনার জন্য কোন পদ্ধতিটি সেরা, তা জানা জরুরি। তাই নেইল এক্সটেনশনের জনপ্রিয় কিছু ধরন জেনে নিন এখান থেকে—
অ্যাক্রিলিক নেইল এক্সটেনশন
এটি নেইল এক্সটেনশনের পুরোনো ও জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিতে বিশেষ তরল ও পাউডারের সংমিশ্রণে একটি মণ্ড তৈরি করে নখের ওপর বসিয়ে নিপুণভাবে কাঙ্ক্ষিত আকার দেওয়া হয়। যাঁরা লম্বা নখ ও নেইল আর্ট পছন্দ করেন, তাঁদের জন্য এটি সেরা। তবে ব্যবহারের সময় তীব্র রাসায়নিকের গন্ধ ছড়াতে পারে। সেটা অনেককে অসুবিধায় ফেলতে পারে। নখের ক্ষতি এড়াতে এটি সব সময় পেশাদার কারও মাধ্যমে লাগানো ও তোলা উচিত।

হার্ড জেল এক্সটেনশন
যাঁরা নখের ওপর একটু উজ্জ্বল আভা পছন্দ করেন, তাঁদের জন্য হার্ড জেল এক্সটেনশন উপযোগী। এতে সরাসরি জেল লাগিয়ে বিশেষ রশ্মির সাহায্যে তা শক্ত ও মসৃণ করা হয়। এটি গন্ধহীন এবং নমনীয় হওয়ায় নখ সহজে ভেঙে যায় না। তবে অ্যাক্রিলিকের তুলনায় এটি কিছুটা ব্যয়বহুল।
অ্যাক্রিজেল এক্সটেনশন
অ্যাক্রিজেল হলো অ্যাক্রিলিক ও জেলের একটি আধুনিক রূপ। এটি অ্যাক্রিলিকের মতো শক্তিশালী কিন্তু জেলের মতো নমনীয়। ফলে উভয় সুবিধা পাওয়া যায়। এটি ওজনে হালকা, গন্ধহীন এবং যেকোনো আধুনিক নেইল ডিজাইনের জন্য নিখুঁত। তবে এটি শুকানোর জন্য এলইডি বা ইউভি ল্যাম্পের প্রয়োজন হয় এবং খরচ কিছুটা বেশি হয়।
এক্সপ্রেস নেইল এক্সটেনশন
যাঁরা ব্যস্ত জীবনযাপন করেন বা হঠাৎ কোনো বিশেষ দাওয়াতের জন্য দ্রুত নখ লম্বা করতে চান, তাঁদের জন্য এক্সপ্রেস এক্সটেনশন সেরা। এতে আগে থেকে তৈরি করা নখের অনুষঙ্গগুলো দ্রুত শুকায় এমন আঠার মাধ্যমে বসিয়ে দেওয়া হয়। এটি প্রয়োগ করতে মাত্র ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা লাগে। ফলে এটি সাশ্রয়ী এবং স্বল্প সময়ের অনুষ্ঠানের জন্য চমৎকার। তবে এটি খুব বেশি দিন টেকে না এবং ভারী কাজ করলে এটি দ্রুত খুলে যাওয়ার আশঙ্কা থাকে।
সিল্ক র্যাপ এক্সটেনশন
এই পদ্ধতিতে রেশমি কাপড় বা ফাইবার গ্লাসের পাতলা টুকরো বিশেষ আঠার সাহায্যে নখের ওপর বসানো হয়। মূলত যাঁদের নখ খুব পাতলা বা মাঝখান থেকে ফেটে গেছে, তাঁদের নখের সুরক্ষার জন্য এটি ব্যবহৃত হয়। ওজনে খুব হালকা এবং দেখতে একদম আসল নখের মতো হলেও এটি অ্যাক্রিলিক বা জেলের মতো শক্ত নয়। ফলে খুব বেশি লম্বা নখ তৈরি করা সম্ভব হয় না এবং এর স্থায়িত্ব ধরে রাখতে নিয়মিত যত্ন নিতে হয়।
ডিপ পাউডার এক্সটেনশন
ডিপ পাউডার পদ্ধতিতে নখের ওপর বেস কোট লাগিয়ে সরাসরি রঙিন পাউডারে ডুবিয়ে দেওয়া হয়। এর বড় সুবিধা হলো, এটি শুকাতে কোনো ইউভি লাইটের প্রয়োজন হয় না এবং এতে কোনো গন্ধ নেই। এটি বেশ দীর্ঘস্থায়ী হলেও পাউডারের স্তর বেশি হলে নখ অস্বাভাবিক মোটা দেখাতে পারে এবং সূক্ষ্ম ডিজাইনের সুযোগ কিছুটা সীমিত।
বিল্ডার ইন আ বটল বা বিআইএবি
বিল্ডার ইন আ বটল বা বিআইএবি নখ সাজানোর একটি আধুনিক পদ্ধতি। এটি জেল পলিশের মতো বোতলে থাকে। এটি লাগানো খুব সহজ এবং এটি নখের ভেতর থেকে মজবুত করে একটি ন্যাচারাল লুক দেয়। তবে বিআইএবি দিয়ে নখ খুব বেশি লম্বা করা সম্ভব নয়। তাই মাঝারি বা ছোট নখের জন্য এটি বেশি কার্যকর।
তবে, নখের সৌন্দর্য ও সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই অভিজ্ঞদের দিয়ে এক্সটেনশন করান। নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করুন এবং আসল নখ সুস্থ রাখতে সব সময় সঠিক পদ্ধতিতে এক্সটেনশন অপসারণ করুন।
সূত্র: বডিক্র্যাফট ও অন্যান্য

সেহরিতে মুখরোচক কিন্তু সাধারণ খাবার খেতেই বেশি ভালোবাসেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্যই। পটোল ও আলু দিয়ে রুই মাছেরর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১ ঘণ্টা আগে
রমজান মাসে, ইরানিরা ইফতারিতে কোনো না কোনো মিষ্টিজাতীয় খাবার রাখেন। নির্দিষ্ট ধরনের মিষ্টি, কুকিজ এবং মিষ্টিজাতীয় খাবার তৈরি করতে তারা বড্ড ভালোবাসে। ইরানের অধিবাসীরা এককথায় মিষ্টিপ্রিয়। যেখানে যাবেন, সেখানেই তাদের পেস্ট্রি এবং মিষ্টির প্রতি ভালোবাসা চোখে পড়বে। ইরানিরা জিলাপি, বেমিয়েহ্, রেশতে...
৬ ঘণ্টা আগে
সুখ শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি অনেক বেশি নির্ভর করে আমাদের প্রতিদিনের অভ্যাস এবং মানসিকতার ওপর। অনেকে মনে করেন, সুখ মানে সব সময় হাসিখুশি থাকা, যা আসলে সম্ভব নয়। কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে দিনের অধিকাংশ সময় আমরা সুখী থাকতে পারি। আপনার দিন কেমন কাটছে বা অন্যরা আপনার সঙ্গে...
১৮ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
১ দিন আগে