
মেষ
আপনার ভেতরের এনার্জি আজ টাইটানিকের ইঞ্জিনের মতো কাজ করবে, কিন্তু সাবধান—সামনে পকেটের আইসবার্গ আছে! অফিসের বসের ঝাড়ি খেয়েও আপনি আজ গুনগুন করে প্রেমিকার প্রিয় গান গাইবেন। বিকেলের দিকে কোনো রেস্তোরাঁর বিল দেখে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম হতে পারে। মায়ের শরীর নিয়ে একটু খেয়াল রাখুন, আর প্রেমিকার সামনে বেশি ‘হিরো’ সাজতে গিয়ে হোঁচট খাবেন না।
বৃষ
আর্থিক ঝুঁকির দিন আজ। বন্ধু এসে বলতে পারে ‘ভাই, কাল দিয়ে দেব, আজ ২০০০ টাকা দে তো’—জেনে রাখুন, সেই টাকা আর ফিরে আসার সম্ভাবনা ‘ডুমুরের ফুল’। শরীর ফিট রাখতে জিমে যাওয়ার কসম খেয়েও শেষ পর্যন্ত বিছানায় শুয়ে ফোনে রিলস দেখেই সময় কাটবে। আজ বাড়ির ঝুল পরিষ্কারের দিকে নজর দিন, নতুবা গিন্নির বকুনি জুটবে কপালে।
মিথুন
আজ আপনার জিব দিয়ে যেন মধু ঝরবে। কথা বলার কৌশলে আজ পাওনাদারও আপনাকে চা খাইয়ে বিদায় করবে। বাড়িতে কোনো দূর সম্পর্কের আন্টি এসে আপনার রোমান্টিক ডিনার প্ল্যানের বারোটা বাজাতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি সুপারহিট। তবে পরনিন্দা এড়িয়ে চলুন, দেয়ালের কান থাকতে পারে।
কর্কট
মানসিক শান্তির জন্য আজ কোনো এক নির্জন দ্বীপে যেতে চাইবেন, কিন্তু বাস্তব জীবনে ট্রাফিকের চোটে পাড়ার মোড় পেরোতেই আপনার দিন শেষ। ক্যারিয়ারের গ্রাফটা শেয়ারবাজারের মতো হঠাৎ ওপরে উঠছে, তাই একটু কনফিডেন্স রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে একটু সময় কাটান, রাতে ভালো ঘুম হবে।
সিংহ
সকাল সকাল জীবনসঙ্গীর সঙ্গে টুথপেস্টের ঢাকনা নিয়ে মহাযুদ্ধ হতে পারে। এই পয়লা ফাল্গুনে এমনটি হওয়া আপনার ভাগ্যের দোষ নয়, স্রেফ আকাশচুম্বী মেজাজের ফল। ব্যবসায় আজ লক্ষ্মীলাভের যোগ আছে, তবে সেই টাকা দিয়ে দামি গিফট কিনতেই সন্ধ্যা হয়ে যাবে। রোমান্সে আজ গর্জন কম, ভালোবাসা বেশি। আজ একটু কম কথা বলুন, বিশেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করা বন্ধ করুন।
কন্যা
আজ আপনার ফোকাস থাকবে টাকা বাঁচানোর দিকে। কিন্তু ভাগ্য এমন জায়গায় নিয়ে যাবে, যেখান থেকে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের চক্করে পকেট গড়ের মাঠ করে ফিরবেন। অফিসে কোনো ঝগড়াটে সহকর্মীর ছুটি হওয়ায় আপনি আজ রাজত্ব করবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে নিন, আবেগের বশবর্তী হয়ে অনলাইনে কিছু অর্ডার করবেন না।
তুলা
নতুন সম্ভাবনার দিন। আজ এতই পজিটিভ থাকবেন যে এলাকার লোক আপনাকে কোনো এনজিওর প্রেসিডেন্ট ভেবে বসতে পারে। তবে পুরোনো প্রেমিকার ফোন আসার সম্ভাবনা আছে—সাবধান, এটা ফাঁদও হতে পারে! মন শান্ত রাখুন, যোগব্যায়াম করার চেষ্টা করুন।
বৃশ্চিক
আপনার রহস্যময় স্বভাব আজ সঙ্গীর মনে গোয়েন্দা হওয়ার ইচ্ছা জাগাতে পারে। আপনার ফোনের পাসওয়ার্ড আজ বিপদের কারণ হতে পারে। অফিসে আপনার কাজ প্রশংসা পাবে, কিন্তু কোনো এক হিংসুটে কলিগ আপনার কফির কাপে লবণ মিশিয়ে দিতে পারে। লুকোচুরি বন্ধ করুন। সঙ্গীকে অন্তত আজকের দিনে সত্যি কথা বলুন।
ধনু
আপনার মন আজ রবীন্দ্রনাথ আর নজরুল হয়ে উঠবে। শায়রি বা কবিতা লিখে আজ ক্রাশের ইনবক্স ভরিয়ে দিতে পারেন। গাড়ি বা বাইক নিয়ে লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা সফল হবে, তবে তেলের দামটা খেয়াল রাখবেন। বর্তমান মুহূর্তে বাঁচতে শিখুন, অতীতের স্মৃতি রোমন্থন করে চোখের পানি ফেলে লাভ নেই।
মকর
আপনার ক্যারিয়ারের গতি আজ কচ্ছপের মতো মনে হতে পারে, কিন্তু আপনার লক্ষ্য স্থির। বাড়ির বড়রা আজ আপনাকে বিয়ের জন্য চাপ দিতে পারে অথবা ক্যারিয়ার নিয়ে জ্ঞান দিতে পারে। ধৈর্য ধরুন, ফাল্গুন মাস বলে কথা! ফলের আশা না করে কাজ করে যান, বিকেলে কোনো সারপ্রাইজ গিফট আসতে পারে।
কুম্ভ
আজকের হিরো বা হিরোইন আপনিই! সিঙ্গেলদের জীবনে বিশেষ কারও আগমন ঘটতে পারে—হয়তো সেই ব্যক্তিটি আপনার বাসের পাশের সিটেই বসে আছে। যারা বিবাহিত, তারা আজ রান্নাঘরে একটু হাত লাগান, সম্পর্ক মজবুত হবে। খুব বেশি সোশ্যাল মিডিয়ায় শো-অফ করবেন না, নজর লাগতে পারে।
মীন
আজ খুব বেশি দৌড়াদৌড়ি করার মেজাজে আপনি নেই। আপনার কাছে রোমান্স মানেই হলো ড্রয়িং রুমে বসে বিরিয়ানি খাওয়া আর এসি চালিয়ে ঘুমানো। তবে আপনার অবচেতন মন আজ কোনো নতুন আয়ের পথ খুঁজে বের করতে পারে। ভবিষ্যতের জন্য টাকা জমানোর পরিকল্পনা শুরু করুন, আজকের আড্ডাটা একটু ছোট করুন।

ব্রিটানিকার মতো কিছু সূত্রে জানা যায়, প্রাচীন রোমান উৎসব লুপারকালিয়াকে কিছু গবেষক ভ্যালেন্টাইনস ডের মূল বলে মনে করেন। খ্রিষ্টপূর্ব সময়ে, ফেব্রুয়ারি মাস ছিল প্রাচীন রোমে একটি গুরুত্বপূর্ণ সময়। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি সেখানকার মানুষ উদ্যাপন করত লুপারকালিয়া নামের এক উর্বরতা উৎসব। তবে এটি একই...
৩ ঘণ্টা আগে
লং ডিসটেন্স রিলেশনশিপ বা দীর্ঘ দূরত্বের প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়। চাকরি বা পড়াশোনাসহ বিভিন্ন কারণে মানুষ দীর্ঘ দূরত্বের প্রেমের জীবন অনিচ্ছা সত্ত্বেও কখনো কখনো বেছে নেয়। যদিও এখানে সম্পর্ক ক্রমেই সাধারণভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে, তবু এ ধরনের সম্পর্কে সহজে সবাই জড়াতে চায় না।
৯ ঘণ্টা আগে
আজ ফাল্গুনের ১ তারিখ। মানে বসন্তের প্রথম দিন। এই দিন বাসন্তী রঙের পোশাক পরে তো ঘুরে বেড়াবেনই, নিশ্চয় খাবার টেবিলেও থাকবে রকমারি আয়োজন। আজকের রাতের ভোজে সাধারণ পোলাও না রেঁধে রান্না করতে পারেন বাসন্তী পোলাও। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগে
ভালোবাসার অনুভূতি সবার হৃদয়ে এক হলেও তা প্রকাশের ধরন আলাদা। কেউ হয়তো দিনভর ভালোবাসার কথা শুনতে পছন্দ করেন, আবার কেউ চান, সঙ্গী তাঁর কাজে একটু সাহায্য করুক। ঠিক এখানেই জন্ম নেয় ‘লাভ ল্যাঙ্গুয়েজ’ বা ভালোবাসার ভাষা। ১৯৯২ সালে ড. গ্যারি চ্যাপম্যান প্রথম এই ধারণা সামনে আনেন।
১১ ঘণ্টা আগে