স্কুল বন্ধ, বাইরে খেলতে যাওয়ারও উপায় নেই। করোনার এই ঘরবন্দী সময়ে মোবাইলে আর মন বসে না, টিভিও হয়ে গেছে বিরক্তিকর। বিরক্তি কাটাতে নতুন কিছু শিখতে পারো। ছবি আঁকার কাজ তো অনেক হলো। এবার ভিন্ন কিছু করলে কেমন হয়? চলো, আজ তাহলে পুতুল বানানো শিখি।
প্রথমে তোমার পছন্দমতো রঙের একটা রুমাল নিয়ে নাও। এবার রুমালটাকে একটা সমান জায়গায় বিছিয়ে নাও। রুমালটা সমান দুই ভাগ করো। এবার প্রথমে এক পাশ মুড়ে মুড়ে ভাঁজ করে নিয়ে মাঝে এনে রাখো। এবার অন্য পাশ একইভাবে মুড়ে মাঝে এনে রেখে দিয়ে দুই পাশ সমান করে নাও। এবার ভাঁজ করা রুমাল দুই অংশে ভাগ করো। একটি অংশ আরেকটি অংশের চেয়ে একটু বড় হবে।
এবার ছোট অংশটা ডান হাতের ওপর নিয়ে উল্টো করে ভাঁজ করে বড় অংশের ওপর নিয়ে আসো। এখন ওপরের অংশটা আলতো হাতে ছড়িয়ে নিয়ে একটা মুখের আকৃতি দাও। রুমাল যেন খুলে না যায়, তার জন্য একটা হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নাও। হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নেওয়ার পর দেখবে একটা মুখের আকার নেবে। এখন মুখটাকে আর একটু ছড়িয়ে দিলে বেরিয়ে আসবে দুটি কান। এবার কান দুটির মধ্যে দুটি হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দাও। এখন একটা কালো সাইন পেন দিয়ে পুতুলের চোখ, মুখ এঁকে নিলেই হয়ে গেল রুমালের পুতুল।
দেখলে তো, কত সহজে বানিয়ে ফেলা যায় রুমালের পুতুল। রুমালের পুতুল বানাতে কিন্তু তেমন কিছুই লাগে না। তাহলে আর দেরি কেন। বাড়িতে বসে তুমিও বানিয়ে ফেলো রুমালের পুতুল আর সময়টা করে তোলো আনন্দময়।

আর্টেমিস-২ মিশনে ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি জমানো চার নভোচারী আগামী ১০ দিন মহাশূন্যে কী খাবেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নাসা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই মেনুতে প্রাতরাশ, দুপুরের খাবার ও নৈশভোজের জন্য বৈচিত্র্যময় সব খাবারের আয়োজন রাখা হয়েছে।
৭ ঘণ্টা আগে
প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। খারাপ খবর হলো, তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। তা ছাড়া গরমে ত্বকে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দেয় বেশি। রোদের প্রকোপে ত্বকের প্রদাহ বেড়ে যায়। ফলে ঘাম জমে ব্রণ-ফুসকুড়ি বা হিট র্যাশের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে নামীদামি যত পণ্যই ব্যবহার করুন...
১০ ঘণ্টা আগে
রাতে কয়েক পদ রাঁধতে মন চাইছে না? চটজলদি রান্না করে ফেলুন চিকেন জালি কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১২ ঘণ্টা আগে
ভ্রমণের সময় একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখা জরুরি। এই কিটে সাধারণ অসুস্থতা এবং আঘাতের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা উচিত। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাই তৈরি করে নেওয়া যায়।
১৬ ঘণ্টা আগে