
ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে শিক্ষানবিশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে মোট ৬৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত রোববার (২৬ জানুয়ারি) থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
পদের নাম ও সংখ্যা: শিক্ষানবিশ গ্রেড-২ (অপারেটর), ২৪৯টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত) এবং এইচএসসি (পদার্থবিদ্যা, রসায়ন, গণিতসহ) উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ অথবা স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) [(কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স/ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশন)] এ কমপক্ষে জিপিএ ৩.০।
বেতন: ৩,৫০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল), ৯৯টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [(ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস)] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০।
বেতন: ৩,৫০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: টেকনিশিয়ান (মেকানিক্যাল), ২০১টি।
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [(মেকানিক্যাল/মেশিন টুলস্)] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০।
বেতন: ৩,৫০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: টেকনিশিয়ান (এয়ার কন্ডিশন), ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [(অটোমোবাইল/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন) সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ-৩.০।
বেতন: ৩,৫০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: টেকনিশিয়ান (এয়ার কন্ডিশন), ৬৭টি।
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [(ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন)] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ-৩.০।
বেতন: ৩,৫০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: টেকনিশিয়ান (ওয়েল্ডিং), ২৭টি।
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [(ড্রাফটিং অ্যান্ড সিভিল/উড ওয়ার্কিং/বিল্ডিং কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স)] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ-৩.০।
বেতন: ৩,৫০০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৫ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে