মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৮টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২৩৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো: স্টোরকিপার, মোটর মেকানিক, ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, অডিও ভিজ্যুয়াল অপারেটর, পাম্প অপারেটর, রিসিপশনিস্ট, গ্রন্থাগার সহকারী এবং অফিস সহায়ক।
গত ১ নভেম্বর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রতিষ্ঠানটির এসব পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া অধিদপ্তরের নিচতলায় সংরক্ষিত নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ডিলার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৮ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
দীর্ঘদিন চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, মফস্বল ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা শহরকেন্দ্রিক ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। মানসম্মত গাইডলাইন ও নিয়মিত মূল্যায়নের অভাবে অনেক প্রতিভা ঝরে পড়ে।
১৪ ঘণ্টা আগে