মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের তিনটি পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ২৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ ফল প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক’ পদে ৭৪ জন, ‘সহকারী মৎস্য কর্মকর্তা’ পদে ১৪৫ জন এবং মেরিন ফিশারিজ একাডেমির ‘জুনিয়র ইনস্ট্রাক্টর (হ্যাচারিকালচার)’ পদে ১২ জন উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ৩০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে কমিশনের আগারগাঁও কার্যালয়ে জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরও পড়ুন—

বাংলাদেশ পুলিশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীদের নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিক্রয় ডটকমের অঙ্গপ্রতিষ্ঠান বিক্রয় মার্কেটপ্লেস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১১ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে ‘ট্রেইনি অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ক্রেডিট ইনফরমেশন সেন্টার বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে।
৬ ঘণ্টা আগে