পায়রা বন্দর কর্তৃপক্ষের (পাবক) বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হবে। বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২৪ অক্টোবর এসব পদে প্রতিষ্ঠানটির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহায়ক ও লস্কর পদের পরীক্ষা ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে; পাইলট, সহকারী পরিচালক (এস্টেট) ও সহকারী পরিচালক (অর্থ) পদের পরীক্ষা ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে; ল্যান্ড সার্ভেয়ার পদের পরীক্ষা একই দিন বেলা ২টা থেকে এবং উপসহকারী প্রকৌশলী (সিভিল), উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের পরীক্ষা ৩০ অক্টোবর সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। সব পদের পরীক্ষা কাকরাইলে অবস্থিত পাবকের ঢাকা অফিসে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। অনলাইনে আবেদনের প্রিন্ট/হার্ড কপি, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সব সনদের মূল কপি, স্থায়ী ঠিকানা সমর্থনে জাতীয়তা/নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃগোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে সব সনদের একটি সেট সত্যায়িত ফটোকপি পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডের ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ জন কর্মকর্তা নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
২ দিন আগে
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর সকাল ১০টায়, চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১৩তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২০ প্রার্থী।
২ দিন আগে