
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আগামী শুক্রবারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষা পেছানো হয়েছে। নতুন তারিখ শিগগিরই পরীক্ষার্থীদের জানানো হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য জানিয়ে বলেছেন, আগামী ২ জানুয়ারির নিয়োগ পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। এখন লিখিত নির্দেশনা জারির প্রক্রিয়া চলছে। পরীক্ষার পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।
প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
পরের ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।
দুই ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দেশের আট বিভাগের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরীক্ষার প্রবেশপত্র গত শনিবার থেকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।
প্রতি পদে লড়বেন ৭৫ জন
প্রথম ধাপে ১০ হাজার ২১৯ পদের বিপরীতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে ৪ হাজার ১৬৬ পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী আবেদন করেন।
মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন প্রার্থী।

৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬-এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১ অক্টোবর হতে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত আগামী ১৫ অক্টোবর হতে শুরু হবে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ থেকে ১০ গ্রেডের ১৭ ক্যাটাগরিতে মোট ২২০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
১০ ঘণ্টা আগে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ২০তম গ্রেডের ১২টি ক্যাটাগরিতে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। সিভিল জজ (সহকারী জজ) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় চূড়ান্তভাবে ২০০ প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে