বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ বা অধিদপ্তরের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে নবম ও দশম গ্রেডের ২৪টি নন-ক্যাডার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩০ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।
পদের নাম: সহকারী স্থপতি (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর)।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী কম্পিউটার প্রোগ্রামার (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: গণসংযোগ কর্মকর্তা বা এমওসি (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা ব্যাংকিং বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী সাইফার কর্মকর্তা; খ) সহকারী কনস্যুলার কর্মকর্তা, (পররাষ্ট্র মন্ত্রণালয়)।
পদসংখ্যা: ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেরওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফরম-5A পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট মেকানিক পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘হেড অব ব্র্যাঞ্চ (ভিপি/এসভিপি)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১৩ ক্যাটাগরির পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১১ ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
১ দিন আগে