
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) ৪ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজেএসসির সচিব ও অধস্তন আদালতগুলোর শূন্য পদে সরাসরি নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি এ জি এম আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো সাঁটলিপিকার বা স্টেনোগ্রাফার, টাইপিস্ট বা কপিস্ট, গাড়িচালক ও নিরাপত্তাপ্রহরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত পদগুলোর লিখিত পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিউ বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত হবে।
পদগুলোতে আবেদনকারী প্রার্থীরা রোববার (১৪ ডিসেম্বর) থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। আর যেসব আবেদনকারী আবেদন ফরমে মোবাইল নম্বর উল্লেখ করেননি, তাদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হবে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের আইটি বিভাগে ‘ট্রেইনি অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
আগোরা লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শীর্ষস্থানীয় সুপার শপটিতে মার্কেটিং বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগ ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ইলেকট্রিক্যাল বিভাগে ‘ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে