১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। সিভিল জজ (সহকারী জজ) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় চূড়ান্তভাবে ২০০ প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ করা হয়েছে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য ও উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা কমিশনের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-পরিচয় যাচাই সম্পন্ন করা হবে। স্বাস্থ্য পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ২০তম গ্রেডের ১২টি ক্যাটাগরিতে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ফাস্টনেস প্রোডাক্ট বিভাগে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার সন্তান আরিফুল করিম সিয়াম। বাবার চাকরির সুবাদে তাঁর পরিবার নওগাঁয় বসবাস করতেন। সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
৩ ঘণ্টা আগে
ভিভো বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে