লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৪ ধরনের শূন্য পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৭ এপ্রিল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পাবেন।
পদের নাম ও সংখ্যা: সহকারী ক্যাশিয়ার, ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান—উভয় পরীক্ষায় জিপিএ-৫-এর মধ্যে ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম ২.৫০ অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১৫,৫০০-৩৯,১৭০ টাকা।
পদের নাম ও সংখ্যা: মালি, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অক্ষরজ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন: ১৪,৭০০-৩৭,১৫০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করে জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
জেনারেল ম্যানেজার, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, লক্ষ্মীপুর।
আবেদনের শেষ সময়
আগামী ১৫ মে ২০২৫।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৯ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে