
৪৪তম বিসিএসে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ দিয়ে সম্পূরক ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এই বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি।
জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, একই ক্যাডার এবং পছন্দক্রমের নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিল করে ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর সম্পূরক ও সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
সম্পূরক ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০, পুলিশ ক্যাডারে ৫০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০, কর ক্যাডারে ১১, সমবায় ৮, রেলওয়ে ক্যাডারে ৭, তথ্য ক্যাডারে ১০, ডাক ক্যাডারে ২৩, বাণিজ্য ক্যাডারে ৬, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ ও খাদ্য ক্যাডারে ৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
অন্য ১ হাজার ২৩২ জন প্রার্থী সুপারিশ পেয়েছেন বিভিন্ন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার এবং ক্যাডারের প্রফেশনাল ও টেকনিক্যাল পদগুলোতে।
গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। তখন ১ হাজার ৬৯০ জন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন।
ফের ফলাফল প্রকাশের কারণ জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘ওই ফলে সুপারিশ পাওয়া ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে জানিয়েছেন তাঁরা ইতিমধ্যে বিভিন্ন ক্যাডারে কর্মরত এবং তাঁরা একই ক্যাডার বা তাঁদের পছন্দক্রমের নিচের ক্যাডারে যোগদান করবেন না। পরে নতুন করে ফল সমন্বয় করে দেখা গেছে, ওই ৩০৩ জনের ৪৩ জন তাঁদের পছন্দক্রম অনুযায়ী ওপরের ক্যাডারে মনোনয়ন যোগ্য।’
তিনি আরও বলেন, ‘ওই ৪৩ জনকে পছন্দক্রম অনুযায়ী ওপরের ক্যাডারে ও আগে মনোনয়ন না পাওয়া ২৫৭ জনকে নতুন করে মনোনয়ন দিয়ে সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে। আর বিএড-এমএড সনদ না থাকায় টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশ পাওয়া পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। পুরো ফল সমন্বয় করে মোট ১ হাজার ৬৮১ জন মনোনয়ন দিয়ে সম্পূরক ও সমন্বিত ফলাফল প্রকাশ করা হলো।’
গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর সংশোধিত বিধি ১৭ মোতাবেক ক্ষমতা পেয়ে পিএসসি ৪৪তম বিসিএসের সম্পূরক ফল দিল।
গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে, একই ক্যাডার বা সার্ভিসে আগে নির্বাচিত কিংবা কর্মরত কোনো প্রার্থীকে ভবিষ্যতের বিসিএস পরীক্ষায় পুনরায় ওই একই ক্যাডারে সুপারিশ না করার বিধান যুক্ত করা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালায়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত ৯ম থেকে ১৭তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩২ ক্যাটাগরির ১৩৬টি পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৮ জুন থেকে।
১৩ মিনিট আগে
কাজ ফেলে রাখার অভ্যাস অনেকেরই আছে। শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা উদ্যোক্তা—গুরুত্বপূর্ণ কাজ শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে রাখার প্রবণতা দেখা যায় নানা পেশার মানুষের মধ্যেই। এর ফলে বাড়ে মানসিক চাপ, কমে উৎপাদনশীলতা।
১ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে মোট ৭২৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে আগামী ২ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১১তম গ্রেডের ‘উপপরিদর্শক’ পদে মোট ৩২ জন লোকবল নেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৩ জুন সকাল ১০টা থেকে, চলবে ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত।
২ দিন আগে