চাকরি খুঁজতে গিয়ে প্রতিদিন অসংখ্য পদে আবেদন করলেই চাকরি মিলবে, এমন নয়; বরং লক্ষ্য ঠিক করে আবেদন করা, পেশাগত যোগাযোগ বাড়ানো এবং নিজের দক্ষতা ও অর্জন তুলে ধরা বেশি কার্যকর। এমন পরামর্শ দিয়েছেন লিংকডইনের ক্যারিয়ার বিশেষজ্ঞ ক্যাথরিন ফিশার।
চাকরির বাজার এখন বেশ প্রতিযোগিতাপূর্ণ। তাই অনেকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা চাকরির বিজ্ঞপ্তি দেখেন। পছন্দ-অপছন্দ না ভেবেই একের পর এক পদে আবেদন করেন। এই অভ্যাসকে ফিশার বলেছেন ‘ডুমজবিং’।
বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক লেখায় ফিশার বলেন, কতটি চাকরিতে আবেদন করা হলো, সেটি গুরুত্বপূর্ণ নয়; বরং কোথায় এবং কেন আবেদন করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে আবেদনপত্র তৈরিতে অনেকে এআইয়ের সাহায্য নিচ্ছেন। ফলে একই ধরনের আবেদনপত্রের ভিড়ে নিজেকে আলাদা করে তুলে ধরা কঠিন হচ্ছে। এই অবস্থায় চাকরি খোঁজার ক্ষেত্রে ছয়টি কৌশল অনুসরণের পরামর্শ দিয়েছেন ফিশার।
প্রথমে ঠিক করুন, কোন এলাকায়, কোন খাতে এবং কী ধরনের চাকরি চান। লক্ষ্য পরিষ্কার হলে চাকরি খোঁজাও সহজ হয়। এরপর সেই লক্ষ্য অনুযায়ী সিভি ও পেশাগত প্রোফাইল সাজান। নিয়োগদাতারা যে দক্ষতা খুঁজছেন, সেগুলো সিভিতে স্পষ্টভাবে তুলে ধরুন। বর্তমানে এআই সম্পর্কে জ্ঞানও কাজে আসতে পারে। অনলাইন কোর্স করে এ বিষয়ে দক্ষতা বাড়ানো যায়।
নেটওয়ার্কিং মানে শুধু বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া নয়। আবার পরিচিতদের কাছে বারবার চাকরি চাওয়াও নয়। যে খাতে কাজ করতে চান, সেই খাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ করুন। তাঁদের কাজ ও অভিজ্ঞতা সম্পর্কে জানুন।
লিংকডইনে পরিচিতদের মাধ্যমেও নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। কারও সঙ্গে যোগাযোগের সময় সরাসরি চাকরি চাইবেন না; বরং তাঁর কাজ ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। কথাবার্তা সংক্ষিপ্ত রাখুন এবং নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন করুন। এতে সাড়া পাওয়ার সম্ভাবনা বাড়ে।
সিভিতে শুধু কী দায়িত্ব পালন করেছেন, তা লিখলেই হবে না; সেই কাজের মাধ্যমে কী অর্জন করেছেন, সেটিও তুলে ধরতে হবে। উদাহরণ হিসেবে ‘একটি দল পরিচালনা করেছি’ লেখার বদলে দল পরিচালনা করে কী ফল পেয়েছেন, তা লিখুন। একইভাবে ‘যোগাযোগে দক্ষ’ লেখার চেয়ে যোগাযোগদক্ষতা কাজে লাগিয়ে কী করেছেন, সেটি দেখানো বেশি কার্যকর। নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা সম্ভব না হলেও কাজের প্রভাব বোঝানোর মতো তথ্য দিন।
প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতাও প্রয়োজন। বিশেষ করে এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে এসব দক্ষতার গুরুত্ব আরও স্পষ্ট হচ্ছে।
নিজের খাতের সফল ব্যক্তিদের খেয়াল করুন। তাঁরা কীভাবে কথা বলেন, অন্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং নেতৃত্ব দেন, সেসব থেকে শেখার চেষ্টা করুন।
চাকরি খোঁজার মাঝেও বিরতি নিন দীর্ঘদিন চাকরি খুঁজতে গিয়ে অনেকে ক্লান্ত হয়ে পড়েন। প্রতিদিন অসংখ্য আবেদন করেও ফল না পেলে হতাশাও বাড়ে। তাই সারা দিন চাকরি খোঁজার প্রয়োজন নেই; বরং একটি বাস্তবসম্মত রুটিন তৈরি করুন। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। একজন পেশাজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। কাজের ফাঁকে বিরতিও নিন। এতে চাকরি খোঁজার চাপ কমবে। একই সঙ্গে আগ্রহ ও আত্মবিশ্বাস ধরে রাখা সহজ হবে।
প্রথম চেষ্টাতেই পছন্দের চাকরি পাওয়া সব সময় সম্ভব নয়। তাই খণ্ডকালীন বা স্বল্পমেয়াদি চাকরির সুযোগও বিবেচনা করুন। শুরুতে খুব আকর্ষণীয় মনে না হওয়া কোনো কাজ থেকেও অভিজ্ঞতা পাওয়া যেতে পারে। তৈরি হতে পারে নতুন পেশাগত যোগাযোগ। এমনকি অপ্রত্যাশিত কোনো চাকরির প্রস্তাবও কাজে লাগতে পারে। এ ধরনের সুযোগ নিজের অভিজ্ঞতা তুলে ধরার অনুশীলন হিসেবেও কাজে আসতে পারে।
আবেদন যত বেশি, সুযোগ তত বেশি, এমন ধারণা ঠিক নয়। চাকরি খোঁজার ক্ষেত্রে শুধু আবেদনের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন ফিশার।
লক্ষ্য ঠিক করে আবেদন করা, পেশাগত যোগাযোগ বাড়ানো এবং নিজের অর্জন স্পষ্টভাবে তুলে ধরাই বেশি কার্যকর। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতাও বাড়াতে হবে। একই সঙ্গে চাকরি খোঁজার সময় নিজের ওপর অতিরিক্ত চাপ তৈরি করা যাবে না।
বিজনেস ইনসাইডার গত ২১ আগস্ট ফিশারের এই পরামর্শ প্রকাশ করে। লিংকডইনের এই ক্যারিয়ার বিশেষজ্ঞের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

আকিজ মোটরস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। সংস্থাটি তাদের অ্যাকাউন্টস বিভাগে ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ে...
১ দিন আগে