Ajker Patrika

হবিগঞ্জ জেলায় চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
হবিগঞ্জ জেলায় চাকরির সুযোগ
প্রতীকী ছবি

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২০তম গ্রেডের ৩টি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। শুধু হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৪টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী ৪টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: বেয়ারার ২টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

সময়সীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ হতে হবে।

আবেদন ফি: ২০তম গ্রেডের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত