
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির একটি পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১০ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির নিয়োগ সেলের ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একটি পদ হলো: নির্বাহী পরিচালক (অর্থ)।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা আফতাবনগরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
পরীক্ষার সময় সব পরীক্ষার্থীকে অবশ্যই পাওয়ার গ্রিডের ইস্যু করা প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চাকরির অভিজ্ঞতা সনদপত্র, প্রশিক্ষণ সনদপত্র, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের সম্মতিপত্র/অনাপত্তিপত্র, জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে এবং প্রদর্শন করতে হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৭ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৯ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে