জাকাত ইসলামের মৌলিক ইবাদতের একটি। জাকাত ধনী-গরিবের ভেদাভেদ দূর করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সাহায্য করে। ইসলামে জাকাতের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় সামর্থ্যবানদের জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি বলেছেন, ‘তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো।’ (সুরা বাকারা: ১১০) তাই যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তারা অবশ্যই জাকাত দেবে। অন্যথায় আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন।
জাকাত দিতে যারা উদাসীনতা দেখায়, পবিত্র কোরআনে তাদের কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা সোনা-রুপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক শাস্তির সুখবর দাও। সেদিন জাহান্নামের আগুনে তা (সোনা-রুপা) গরম করা হবে, এরপর তা দিয়ে তাদের কপালে, পাশে এবং পিঠে সেঁকা দেওয়া হবে। (আর বলা হবে) এটা সেই (সম্পদ), যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করেছিলে। সুতরাং তোমরা যা জমা করেছিলে, তার স্বাদ উপভোগ করো।’ (সুরা তাওবা: ৩৫-৩৬)
হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, কিন্তু সে তার জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টেকো মাথাবিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় মালা পরিয়ে দেওয়া হবে, সাপটি তার মুখের দুই পাশে ছোবল দেবে এবং বলতে থাকবে—আমিই তোমার সম্পদ, আমিই তোমার জমা করা সম্পদ।’ (বুখারি: ১৪০৩)
ইমদাদুল হক শেখ, ইসলামবিষয়ক গবেষক

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
২০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
২ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে